প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আগামী দুই বছরে প্রায় ৫০,০০০ সম্পূর্ণ দেশীয় সামরিক ড্রোন উৎপাদন বা স্থানীয় নির্মাতাদের থেকে সংগ্রহ করা হবে বলে ঘোষণা করেছে তাইওয়ান।
একজন শীর্ষ স্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তা, নাম গোপন রাখার শর্তে স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইউক্রেন যুদ্ধে ড্রোনের ব্যবহার প্রমাণ করেছে যে আধুনিক যুদ্ধে ড্রোনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাইওয়ানের সশস্ত্র বাহিনীকে এই বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, প্রথমবারের মতো বেসিক মিলিটারি প্রশিক্ষণ প্রোগ্রামে বিশেষায়িত ড্রোন প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি, দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলোকে উন্নত ড্রোন ডিজাইন ও উৎপাদনের জন্য সক্রিয় করা হয়েছে।
এফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগটি তাইওয়ানের বিদেশী সরবরাহ চেইনের উপর নির্ভরতা কমানো এবং প্রতিরক্ষা স্বনির্ভরতা বৃদ্ধির বৃহত্তর প্রচেষ্টার অংশ।

