চীনে আধুনিক যুগে বাড়ি কেনা এখন এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু শেনঝেনের এক তরুণী শিয়াওলি এই চাপ সামলানোর জন্য বের করেছেন অদ্ভুত, কিন্তু কার্যকর একটি উপায়।
শিয়াওলি তার ২০ জন প্রেমিককে আলাদা করে প্রতিজনকে একটি করে আইফোন ৭ কিনতে রাজি করান। এরপর সে সব ফোন হুই শৌ বাও নামের একটি রিসাইক্লিং কোম্পানিতে বিক্রি করেন। প্রতিটি ফোনের দাম ধরা হয় ৬ হাজার ইউয়ান। সব ফোন বিক্রি করে তার হাতে আসে মোট ১ লাখ ২০ হাজার ইউয়ান, যা প্রায় ১৪,৫০০ পাউন্ড। এই অর্থ দিয়েই সে গ্রামের একটি বাড়ির অগ্রিম বুকিং দেন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। কেউ তার কৌশলকে প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে নির্লজ্জ কাজ বলে সমালোচনা করেছেন। অনেকে বলছেন, এটি হয়তো কোম্পানির প্রচারণার অংশ, তবে হুই শৌ বাও নিশ্চিত করেছে, তারা সত্যিই একজন গ্রাহকের কাছ থেকে ২০টি আইফোন কিনেছে।
শিয়াওলির গল্প আধুনিক চীনের তরুণ সমাজের সৃজনশীলতা এবং প্রয়োজনের চাপকে নতুন দৃষ্টিকোণে তুলে ধরেছে।

