গত সপ্তাহে লুগানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) সীমানায় লড়াইয়ে প্রায় ৪,৪০০ ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ আন্দ্রে মারোচকো।
মারোচকো টাসকে বলেন, “গত এক সপ্তাহে এলপিআরের সীমান্তে বিশেষ সামরিক অভিযান চলাকালীন উত্তরের, দক্ষিণের ও পশ্চিমের রাশিয়ার যুদ্ধে নিয়োজিত ব্যাটালিয়নগুলো প্রায় ৪,৩৮০ ইউক্রেনীয় সেনা ও ভাড়াটে ধ্বংস করেছে। পশ্চিম ব্যাটালিয়ন সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিশেষ করে কুপিানস্ক ও স্বাতোভো-ক্রেমেন্নয়া এলাকায়।”
তিনি আরো বলেন, রাশিয়ার সেনারা এক সপ্তাহে ছয়টি ট্যাঙ্ক (যার মধ্যে তিনটি লেপার্ড), ৫৫টি মাঠের আর্টিলারি গান, একটি গ্র্যাড এমএলআরএস, ৪৯টি রেডিও-ইলেকট্রনিক ও কাউন্টার-ব্যাটারি যুদ্ধ কেন্দ্র, ৯৩টি গোলাবারুদ, জ্বালানি ও সামগ্রী সংগ্রহস্থল এবং প্রায় ২৭০টি শত্রু যুদ্ধযান ধ্বংস করেছে।
মারোচকো বলেন, ইউক্রেনীয় সেনারা গত সপ্তাহে প্রতিরোধমূলক হামলা ও নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি করেছে। এছাড়া কিয়েভ ইউক্রেনীয় ইনফরমেশনাল ও সাইকোলজিক্যাল অপারেশন্স সেন্টারের কার্যক্রমও বাড়িয়েছে যাতে সামরিক ফ্রন্টের পরিস্থিতি ভিন্নভাবে উপস্থাপন করা যায়। তবে এই প্রচেষ্টা রাশিয়ার ইউনিটগুলোকে কিছু নির্দিষ্ট অঞ্চলে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা এবং শত্রুর প্রতিরক্ষা ভেদ করে তাদের ট্যাকটিক্যাল অবস্থান শক্তিশালী করা থেকে রুখতে পারেনি।

