Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইউরোপকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল ইরান
    আন্তর্জাতিক

    ইউরোপকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 27, 2025আগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরান
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জেনেভায় ইউরোপের তিন শক্তিধর দেশ—জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরানোর কোনো অধিকার ইউরোপের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন, ইউরোপ যদি ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করে, তবে তার ভয়াবহ পরিণতি হবে।

    মঙ্গলবারের এ বৈঠকে উভয় পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “আমরা এখনো কূটনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পারস্পরিক স্বার্থে সমাধান খুঁজছি।” ইউরোপীয় ইউনিয়ন, যা ২০১৫ সালের পরমাণু চুক্তি (জেসিপিওএ)-এর সমন্বয়ক হিসেবে কাজ করে, তারাও বৈঠকে উপস্থিত ছিল।

    যুদ্ধোত্তর অচলাবস্থা ও আলোচনার টানাপোড়েন

    এটি ছিল ইরান ও ইউরোপীয় কূটনীতিকদের মধ্যে দ্বিতীয় বৈঠক, যা অনুষ্ঠিত হলো ঠিক সেই সময়, যখন ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের আলোচনাপ্রক্রিয়া ভেঙে পড়েছিল। জুন মাসের শেষ দিকে শেষ হওয়া সেই যুদ্ধে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং শত শত সাধারণ নাগরিককে হত্যা করে। মার্কিন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এই সংঘাতের পরই তেহরান জাতিসংঘের পরমাণু তদারকি সংস্থা আইএইএ-এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

    জেসিপিওএ ও স্ন্যাপব্যাক হুমকি

    ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী, ইরান প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি আইএইএ-এর নিয়মিত তদারকির আওতায় রাখবে। বিনিময়ে পশ্চিমা নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হয়। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকে ইরান ধীরে ধীরে চুক্তি থেকে সরে আসে।

    ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য—এখন হুমকি দিচ্ছে যে, আগস্টের শেষ নাগাদ তারা জাতিসংঘে গিয়ে চুক্তির ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ চালু করবে। অর্থাৎ, আগের সব নিষেধাজ্ঞা ফের কার্যকর হবে। তবে অক্টোবরের মধ্যে যদি এ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে নিষেধাজ্ঞা চিরতরে বাতিল হয়ে যাবে। তেহরান এরই মধ্যে সতর্ক করেছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তারা “কঠোর জবাব” দেবে।

    তেহরানের অবস্থান ও মিত্রদের ভূমিকা

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘাই বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে এমন কোনো পদক্ষেপ ঠেকানো, যা দেশের জন্য ব্যয়বহুল হতে পারে। আমরা সর্বশক্তি দিয়ে আলোচনা করছি।” পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এর আগে জানিয়েছেন, ইরান চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যাতে নিষেধাজ্ঞা আরোপ ঠেকানো যায়।

    এর আগে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালানোর আগ পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ দফা বৈঠক করেছিল, যেখানে নতুন একটি চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছিল। কিন্তু যুদ্ধ সব আলোচনাকে পিছিয়ে দিয়েছে।

    পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক

    আইএইএ জানিয়েছে, বর্তমানে ইরান একমাত্র দেশ, যারা পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। অথচ ২০১৫ সালের চুক্তি অনুযায়ী ইরানকে সীমাবদ্ধ রাখা হয়েছিল ৩.৬৭ শতাংশে, যা বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট। অস্ত্র বানাতে যে মান দরকার, সেটি ৯০ শতাংশ।

    ইরান বারবার অস্বীকার করেছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। তেহরানের দাবি, তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো নাগরিক খাতে ব্যবহারের জন্যই এই কার্যক্রম। কিন্তু পশ্চিমা দেশগুলো এখনো সন্দিহান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.