Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘আপনার প্রতি কেউ খুশি নয়’—মোদিকে ফিজির বার্তা
    আন্তর্জাতিক

    ‘আপনার প্রতি কেউ খুশি নয়’—মোদিকে ফিজির বার্তা

    এফ. আর. ইমরানআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ফিজির প্রধানমন্ত্রী সিতিভেনি লিগামামাদা রবুকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছেন— “আপনার প্রতি কেউ খুব খুশি নয়।” এটি ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে তিনি বলেছিলেন।

    রবুকা একইসঙ্গে মোদিকে আশ্বস্ত করেন, “আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।” বুধবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

    ফিজির প্রধানমন্ত্রী রবুকা গত রোববার তিন দিনের সফরে দিল্লি পৌঁছান। সফরে সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য, স্বাস্থ্য, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নসহ নানা খাতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করাই ছিল তার লক্ষ্য। সোমবার মোদি ও রবুকার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কর্মপরিকল্পনা গৃহীত হয়। এছাড়া উভয় দেশ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার অঙ্গীকারও করে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবুকা ‘ওশান অব পিস’ শীর্ষক বক্তৃতা শেষে শ্রোতাদের সঙ্গে মতবিনিময়কালে জানান, “পরিবারের সবচেয়ে ছোট বা দুর্বল সদস্য অস্বস্তি প্রকাশ করলে সবাই মনোযোগ দেয়। বাইরের ঘটনাগুলো আমাদের ওপরও প্রভাব ফেলে। এখন যা ঘটছে, তা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কেও প্রভাব ফেলছে।”

    রবুকা বলেন, “সাম্প্রতিক শুল্ক সংক্রান্ত ঘোষণা ও মোদির দিকে আসা নানা ইঙ্গিতের পর আমি তাকে বলেছি— আপনার প্রতি কেউ খুশি নয়। তবে আপনি যথেষ্ট শক্তিশালী, এসব অস্বস্তি সামলে নিতে পারবেন।”

    সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও রয়েছে। ২৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ভারতীয় পণ্যে এই শুল্ক কার্যকর হবে, যা চিংড়ি, পোশাক, চামড়া, রত্ন ও গয়নার মতো শ্রমনির্ভর রপ্তানি খাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

    মোদি-রবুকার বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, দুই নেতা দ্বিপাক্ষিক সব খাত ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে “ব্যাপক ও ভবিষ্যতমুখী আলোচনা” করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.