ইরানের ওপর হামলা হলে ইসরায়েলের সাথে আবারো যুদ্ধ করতে প্রস্তুত ইরান বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি আরবের ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) ‘দ্য জেরুজালেম পোস্ট’ এই খবর নিশ্চিত করেছে।
আরাঘচি উল্লেখ করেন, ইসরায়েলের সঙ্গে চলা ১২ দিনের যুদ্ধে কোনো সমস্যা মীমাংসা হয়নি। ইসরায়েল যুদ্ধে বিনা শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা ইরান গ্রহণ করে। তবে ভবিষ্যতে যদি ইরানে হামলা হয়, তেহরান আগের চেয়ে আরও কড়া প্রতিক্রিয়া দেখাবে।
তিনি জানান, ইরান আরো একটি যুদ্ধে জড়ানোর জন্যও প্রস্তুত। পাশাপাশি, বৈঠকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বন্ধে আরব দেশগুলোর এগিয়ে আসার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

