Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কোরআনে আগুন দিয়ে সমালোচনার মুখে ভ্যালেন্টিনা গোমেজ
    আন্তর্জাতিক

    কোরআনে আগুন দিয়ে সমালোচনার মুখে ভ্যালেন্টিনা গোমেজ

    এফ. আর. ইমরানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ৩১তম কংগ্রেশনাল আসনের রিপাবলিকান প্রার্থী ভ্যালেন্টিনা গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে কোরআন পোড়ানোর ভিডিও প্রকাশ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওতে দেখা যায়, তিনি ফায়ার গান ব্যবহার করে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন ধরান এবং ইসলামকে টেক্সাস থেকে নির্মূল করার অঙ্গীকার করেন।

    ভিডিও প্রকাশের পর সেটি বেশিরভাগ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেওয়া হলেও ইলন মাস্কের মালিকানাধীন এক্স প্ল্যাটফর্মে এখনও রয়েছে। এ নিয়ে মাস্ককেও সমালোচনার মুখে পড়তে হয়েছে।

    গোমেজ ভিডিওতে দাবি করেন, যুক্তরাষ্ট্র একটি খ্রিষ্টান রাষ্ট্র এবং ইসলামকে ‘‘থামাতে হবে’’। তিনি মুসলিমদের ‘‘সন্ত্রাসী’’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানদের ৫৭টি মুসলিম দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান। তার এমন বক্তব্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে মুসলিম সম্প্রদায়সহ বিভিন্ন মহলে।

    ভিডিওতে আরো দেখা যায়, কোরআন পোড়ানোর আগে গোমেজ বলেন, ‘‘আমি টেক্সাস থেকে ইসলামকে নির্মূল করব।’’ এসময় তিনি মুসলিমদের ধর্ষণ ও হত্যার অভিযোগও তোলেন।

    সামাজিক মাধ্যমে অনেকেই গোমেজের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘‘কোরআনে যিশুর নাম ২৫ বার এবং মেরির নাম ৩৬ বার এসেছে। কোরআন পুড়িয়ে তিনি যিশু ও মেরিকেই অসম্মান করেছেন।’’ আরেকজন মন্তব্য করেন, ‘‘রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণে তিনি ধর্মকে ব্যবহার করছেন।’’

    গোমেজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য ঘৃণা ছড়ানোর কৌশল অবলম্বন করছেন। কলম্বিয়ায় জন্ম নেওয়া এই প্রার্থী মুসলমান, কৃষ্ণাঙ্গ ও অভিবাসীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের জন্য পরিচিত।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেলও গোমেজের সমালোচনা করেছেন। তিনি বলেন, কোরআনে আগুন দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীকে ঝুঁকির মধ্যে ফেলেছেন গোমেজ।

    ২০২৪ সালে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রে মুসলমান ও আরবদের ওপর বৈষম্য এবং হামলা বেড়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, গোমেজের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষ আরও উসকে দিতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.