Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত ৬১
    আন্তর্জাতিক

    গাজায় ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত ৬১

    এফ. আর. ইমরানআগস্ট 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর তীব্র বোমাবর্ষণে একদিনে কমপক্ষে ৬১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তার খোঁজে যাওয়া সাধারণ মানুষ।

    চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার ভোর থেকে গাজা নগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালানো হয়। এদিকে অনাহার ও অপুষ্টিতে আরো চারজন মারা গেছেন, যার মধ্যে দুজন শিশু।

    ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজা নগরী দখলের প্রস্তুতি নিচ্ছে। এটি উপত্যকার সবচেয়ে বড় নগরকেন্দ্র যেখানে বর্তমানে প্রায় ১০ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এ অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবেন।

    জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ অভিযানের তীব্র সমালোচনা করে বলেন, এটি যুদ্ধের “একটি নতুন ও ভয়াবহ ধাপ”। তিনি সতর্ক করে জানান, “গাজা নগরীতে সামরিক অভিযান লাখো বেসামরিক মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করবে এবং পরিবারগুলোকে আরও বিপদের মধ্যে ফেলবে।”

    বাসিন্দারা জানিয়েছেন, তীব্র হামলার মুখে অনেক পরিবার উপকূলমুখী পালাতে বাধ্য হচ্ছে। শুজাইয়া, জায়তুন ও সাবরা এলাকায় ভারী বোমাবর্ষণের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। গাজার সিভিল ডিফেন্সের তথ্যমতে, কেবল জায়তুনের দক্ষিণাংশেই ধ্বংস হয়েছে প্রায় ১,৫০০ বাড়িঘর।

    ইসরায়েলি সেনাদের দাবি, তারা পুরো গাজাজুড়ে হামাস যোদ্ধা ও তাদের অবকাঠামোকে লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। সেনারা জানিয়েছে, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত তিনজন যোদ্ধাকে হত্যা করেছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

    ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন খানের ইউনিসের একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এক নারী ও তার শিশু।

    অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ত্রাণের সন্ধানে যাওয়া কয়েকজন ফিলিস্তিনি—যাদের মধ্যে একজন শিশু—নিখোঁজ হয়েছেন। তারা বলেছেন, ক্ষুধার্ত মানুষকে জোরপূর্বক গুম করা কেবল উদ্বেগজনকই নয়, বরং এটি নির্যাতনের শামিল।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধা-সংক্রান্ত মৃত্যু হয়েছে ৩১৭ জনের, এর মধ্যে ১২১ শিশু। বৃহস্পতিবারের চারজনসহ এ সংখ্যা আরও বাড়ছে।

    দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজযুম জানান, পরিবারগুলো ঘন্টার পর ঘন্টা প্রচণ্ড গরমে খাবারের লাইনে দাঁড়িয়ে থেকেও প্রায়ই খালি হাতে ফিরছে। অনেকেই আবার জীবন ঝুঁকিতে ফেলে খাবারের সন্ধানে বিতরণকেন্দ্রে ভিড় করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.