Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় কাঁদার শক্তিও হারিয়ে ফেলেছে ক্ষুধার্ত শিশুরা
    আন্তর্জাতিক

    গাজায় কাঁদার শক্তিও হারিয়ে ফেলেছে ক্ষুধার্ত শিশুরা

    এফ. আর. ইমরানআগস্ট 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাঁচ মাস বয়সী ফিলিস্তিনি শিশু আম্মারকে ধরে রেখেছেন তার মা আমিরা মুতেইর। শিশুটি অপুষ্টিতে ভুগে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বলে তার মা দাবি করেন। (৫ আগস্ট, ২০২৫) ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় ইসরায়েলের ২২ মাসের আগ্রাসনের সবচেয়ে বড় ভুক্তভোগী ফিলিস্তিনি শিশুরা। অনাহার, অপুষ্টি ও রোগ-শোকে জর্জরিত এই শিশুরা এমন দুরবস্থায় রয়েছে যে তারা কাঁদবার শক্তিও হারিয়েছে। এই চরম মানবিক সংকটের কথা হৃদয়গ্রাহী ভাষায় তুলে ধরেছেন অলাভজনক প্রতিষ্ঠান সেভ দ্য চিল্ড্রেনের প্রেসিডেন্ট ইনগার অ্যাশিং।

    গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত বৈঠকে ইনগার বলেন, গাজায় দুর্ভিক্ষ বাস্তব এবং এটি কোনো কারিগরি শব্দ নয়। তিনি জানান, শিশুরা যখন যথেষ্ট খাবার পায় না, তখন তারা ধীরে ধীরে অপুষ্টিতে ভুগে এবং বেদনাদায়ক মৃত্যুর দিকে এগোয়।

    তিনি আরো বর্ণনা দেন, দীর্ঘদিন ক্ষুধার্ত থাকলে শিশুদের দেহে সঞ্চিত চর্বি থেকে শক্তি আহরণ করতে হয়। চর্বি শেষ হলে শরীরের পেশী ও গুরুত্বপূর্ণ অঙ্গকেও খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। “এরপরও আমাদের ক্লিনিকগুলো প্রায় নীরব। শিশুদের কথা বলার বা কেঁদে ওঠার শক্তি নেই। তাদের দেহ ক্ষয়ে যাচ্ছে,” বলেন তিনি।

    ২০২৩ সালের অক্টোবরের হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে ইসরায়েল গাজায় খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রবেশে বাধা দিয়েছে। ইনগার উল্লেখ করেন, ত্রাণসংস্থাগুলো বেশ কিছুদিন ধরেই দুর্ভিক্ষের বিষয়ে হুশিয়ারি দিয়ে আসছে।

    জাতিসংঘ গত শুক্রবার (২২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে গাজায় ‘দুর্ভিক্ষ’ পরিস্থিতি ঘোষণা করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মাস ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েলের নিয়মিত ত্রাণ অবরুদ্ধকরণই মূল কারণ।

    জাতিসংঘের সমর্থনে পরিচালিত ক্ষুধা নিরীক্ষক সংস্থা আইপিসি জানিয়েছে, গাজা গভর্নরেটের অন্তর্ভুক্ত পাঁচ লাখ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের শিকার। এই অঞ্চলের মোট ২০ শতাংশ ভূখণ্ডের মধ্যে গাজা সিটিও অন্তর্ভুক্ত। আইপিসির পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ গাজার দুই-তৃতীয়াংশ এলাকায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে।

    ইসরায়েল বুধবার এই প্রতিবেদনের ‘বানোয়াট’ হওয়া দাবি করে প্রত্যাহারের আর্জি জানায়। বৈঠকের পর ১৪ সদস্য রাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি ১৩টি রাষ্ট্র গাজায় দুর্ভিক্ষের বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছেন, আইপিসির তথ্য প্রমাণভিত্তিক এবং গাজার দুর্ভিক্ষ অবিলম্বে দূর করা আবশ্যক।

    ইনগার অ্যাশিং বৈঠকে বলেন, “এই কক্ষে থাকা সকলের কাঁধে আইনি ও মানবিক দায়িত্ব বর্তায়, যাতে ইসরায়েলের বর্বরতা থামানো যায়।” তিনি শিশুদের জীবন রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতা ও সমন্বয় প্রয়োজন বলে আশ্বাস দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.