Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক
    আন্তর্জাতিক

    ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন ফেড গভর্নর লিসা কুক

    এফ. আর. ইমরানআগস্ট 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ফেড গভর্নর লিসা কুক
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। কুককে পদ থেকে সরানোর চেষ্টা করা ট্রাম্পের আদেশ চ্যালেঞ্জ করেই এই মামলা দায়ের করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য আইনি লড়াই শুরু হতে পারে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কুক আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে ‘অবৈধ ও বাতিল’ ঘোষণা করার দাবি করেছেন। মামলায় তিনি ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন। ট্রাম্পের অভিযোগ, কুক তার মর্টগেজ নথিতে ভুয়া তথ্য দিয়েছেন। তবে কুকের পক্ষ দাবি করছে, আইন অনুযায়ী তার বরখাস্তের কোনো বৈধ কারণ নেই।

    বিবিসি জানাচ্ছে, ট্রাম্প দীর্ঘদিন ধরে ফেডের ওপর চাপ প্রয়োগ করছেন। তিনি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে অনীহা দেখাচ্ছে। কুক সুদের হার নির্ধারণে দায়িত্বপ্রাপ্ত ফেড বোর্ডের একজন সদস্য।

    কুকের আইনজীবী অ্যাবে লোওয়েল বলেছেন, ‘এ মামলা প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীন ও বেআইনি উদ্যোগকে চ্যালেঞ্জ করছে। ফেডারেল রিজার্ভ আইন স্পষ্টভাবে বলেছে, গভর্নরকে সরানোর জন্য অবশ্যই বৈধ কারণ থাকতে হবে। সিনেট অনুমোদনের আগে ব্যক্তিগত মর্টগেজ আবেদন নিয়ে আনা অভিযোগ ভিত্তিহীন।’

    হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই জানিয়েছেন, প্রেসিডেন্ট তার বৈধ ক্ষমতা প্রয়োগ করেছেন। তিনি বলেন, ‘একজন গভর্নরকে আর্থিক নথিতে মিথ্যা বলার অভিযোগে সরানো হয়েছে। এতে ফেড বোর্ডের জবাবদিহি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।’

    বৃহস্পতিবার মামলা দায়েরের ফলে জটিল আইনি প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে, যা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.