Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘হাত বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়’—ভারতে রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা
    আন্তর্জাতিক

    ‘হাত বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয়’—ভারতে রোহিঙ্গাদের ভয়াবহ অভিজ্ঞতা

    এফ. আর. ইমরানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন—

    ভারতের রাজধানী নয়াদিল্লির ২৪ বছর বয়সী রোহিঙ্গা তরুণ নুরুল আমিন শেষবার তাঁর ভাই কায়রুলের সঙ্গে কথা বলেছেন ৯ মে। ফোনালাপটি সংক্ষিপ্ত হলেও খবরটি ছিল ভয়াবহ—তাঁর ভাইসহ আরও চারজন স্বজন এবং মোট ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে ভারত সরকার মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। কয়েক বছর আগে প্রাণ বাঁচাতে তারা মিয়ানমার থেকে ভারতে পালিয়ে এসেছিল।

    মিয়ানমারে বর্তমানে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। ২০২১ সালে সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর থেকে দেশটিতে সংঘর্ষ তীব্র আকার নিয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মিলিশিয়া ও প্রতিরোধ বাহিনী সেনাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে কায়রুলের মতো বিতাড়িত শরণার্থীদের নিরাপত্তা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

    বিপদসংকুল প্রত্যাবর্তন-

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তিন মাস পর মিয়ানমারে ফেরত পাঠানো ওই রোহিঙ্গাদের খুঁজে পায়। জানা গেছে, তাঁদের অধিকাংশই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সক্রিয় প্রতিরোধ সংগঠন “বা হ্‌তু আর্মি” (বিএইচএ)-এর সুরক্ষায় রয়েছে। ভিডিও কলে সৈয়দ নুর নামের এক শরণার্থী বলেন, “এখানে প্রতিটি দিন যুদ্ধক্ষেত্রের মতো। নিরাপদ থাকার কোনো জায়গা নেই।” তিনি কাঠের অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে কথা বলছিলেন, যেখানে আরও ছয়জন শরণার্থী অবস্থান করছিলেন।

    শরণার্থীদের অভিজ্ঞতা ভয়াবহ। নুরুল বলেন, “আমি কল্পনাও করতে পারি না আমার মা-বাবা আর স্বজনরা কী দুর্দশার মধ্যে আছেন।” দিল্লিতে থাকা পরিবারগুলোর সাক্ষাৎকারে বলেন, শরণার্থীদের বিবরণ এবং মানবাধিকার বিশেষজ্ঞদের তদন্তের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে।

    সমুদ্রপথে বিতাড়নের বর্ণনা-

    শরণার্থীদের ভাষ্যমতে, তাঁদের দিল্লি থেকে বঙ্গোপসাগরের একটি দ্বীপে উড়োজাহাজে নেওয়া হয়। এরপর নৌযানে তুলে নিয়ে যাওয়া হয় সমুদ্রে। হাত বেঁধে ও মুখ ঢেকে বন্দীর মতো করে তাঁদের সেখানে রাখা হয়। সৈয়দ নুর জানান, “আমরা দেখলাম, বিশাল যুদ্ধজাহাজে আমাদের রাখা হয়েছে, প্রায় ১৫০ মিটার লম্বা। সেখানে ১৪ ঘণ্টা ধরে ছিলাম। কিছু লোককে মারধরও করা হয়েছিল।”

    ফয়েজ উল্লাহ নামের আরেকজন শরণার্থী তাঁর হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে বলেন, তাঁকে বারবার পেটানো হয়েছে। শরণার্থীরা জানিয়েছেন, কর্তৃপক্ষ তাঁদের ধর্ম নিয়েও প্রশ্ন তোলে এবং জোরপূর্বক বিবস্ত্র হতে বাধ্য করে। বিতাড়িতদের মধ্যে ১৫ জন খ্রিষ্টান ছিলেন।

    বিভ্রান্তিকর তথ্য ও প্রতারণা-

    শরণার্থীরা বলেন, তাঁদের বলা হয়েছিল তাঁরা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। কিন্তু ৯ মে সকালে মিয়ানমারের জেলেরা তাঁদের খুঁজে পান। তাঁরা শরণার্থীদের ফোন ব্যবহার করতে দেন যাতে তারা ভারতে থাকা স্বজনদের খবর দিতে পারে। তিন মাস ধরে বিএইচএ এই শরণার্থীদের খাবার ও আশ্রয় দিচ্ছে, যদিও তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা কাটছে না।

    জাতিসংঘের প্রতিক্রিয়া ও ভারতের নীরবতা-

    মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার থমাস অ্যান্ড্রু অভিযোগগুলোকে “গুরুত্বপূর্ণ প্রমাণসমৃদ্ধ” বলে উল্লেখ করেছেন। তিনি ভারতের মিশনপ্রধানের কাছে তথ্য উপস্থাপন করলেও কোনো জবাব পাননি। সংবাদমাধ্যমটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তারা কোনো মন্তব্য করেনি।

    আইনি লড়াই-

    ১৭ মে নুরুল আমিনসহ অন্যান্য পরিবার ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করে। তাঁরা স্বজনদের ফিরিয়ে আনা, বিতাড়ন বন্ধ করা এবং ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানান। জ্যেষ্ঠ আইনজীবী কলিন গঞ্জালেস বলেন, “যুদ্ধক্ষেত্রে জীবনরক্ষাকারী জ্যাকেট পড়িয়ে মানুষকে সমুদ্রে ফেলে দেওয়া অকল্পনীয়।” তবে আদালতের এক বিচারক অভিযোগটিকে ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেন এবং পর্যাপ্ত প্রমাণ না থাকার কথা উল্লেখ করেন।

    রোহিঙ্গাদের দুরবস্থা-

    ভারতে রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা সবসময়ই সংকটপূর্ণ। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তাঁদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেয়নি; বরং ‘ফরেনার্স অ্যাক্ট’ অনুসারে তাঁদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, ভারতে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ২৩,৮০০ হলেও হিউম্যান রাইটস ওয়াচ মনে করে প্রকৃত সংখ্যা ৪০ হাজারের বেশি।

    সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী জনসংখ্যা বাংলাদেশে, যেখানে ১০ লাখের বেশি মানুষ অবস্থান করছে। তাঁদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারে সেনা অভিযানের সময় পালিয়ে আসে। বহু প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করলেও রোহিঙ্গারা নাগরিকত্ব পায়নি।

    ভয়ের ছায়ায় জীবন-

    দিল্লির বিভিন্ন এলাকায় বসবাসরত রোহিঙ্গারা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেকেই লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। নুরুল আমিন তাঁর স্ত্রী ও সন্তানদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমার সব সময় ভয় হয় যে ভারত সরকার আমাদেরও ধরে নিয়ে সমুদ্রে ফেলে দেবে। এখন আমরা বাড়ি থেকেও বের হতে ভয় পাচ্ছি।”

    নীরবতার রাজনীতি-

    মানবাধিকার কর্মীরা বলছেন, রোহিঙ্গাদের নিয়ে ভারতের অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। রাষ্ট্রের নীরবতা এবং বিতাড়নের ঘটনা তাদের অস্তিত্ব সংকট আরও বাড়িয়ে তুলছে। জাতিসংঘ স্পষ্টভাবে বলেছে, এই ধরনের পদক্ষেপ শরণার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

    এই ঘটনাগুলো শুধু ৪০ জন রোহিঙ্গার দুর্দশা নয়, বরং শরণার্থী সুরক্ষার বৈশ্বিক নীতিমালার প্রশ্নও তুলে ধরছে। সমুদ্রপথে ফেলে দেওয়ার মতো নিষ্ঠুর আচরণ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং শরণার্থী সুরক্ষা চুক্তির লঙ্ঘন। ভারতের এই অবস্থান আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দেশটির কাছ থেকে কোনো কার্যকর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তারা মিয়ানমারে গিয়ে যুদ্ধের মুখোমুখি হচ্ছে, আর ভারতে থেকেও পাচ্ছে না সুরক্ষা। নুরুল আমিনের মতো হাজারো রোহিঙ্গা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন—কখন তাঁদেরও একই পরিণতি ভোগ করতে হবে সেই ভয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.