Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্কপ্রহারে কি বিকল্প বাজার খুঁজছে ভারত?
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শুল্কপ্রহারে কি বিকল্প বাজার খুঁজছে ভারত?

    এফ. আর. ইমরানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার পর আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধাক্কার মুখে পড়েছে নয়াদিল্লি। বিশেষ করে বস্ত্র ও তৈরি পোশাক খাত এখন বিপুল ক্ষতির শঙ্কায়। এই পরিস্থিতি সামাল দিতে ভারত সরকার বিকল্প বাজারের সন্ধানে নেমেছে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটি অন্তত ৪০টি দেশকে বেশি করে ভারতীয় বস্ত্র ও পোশাক ক্রয়ের আহ্বান জানাতে চলেছে। এই দেশগুলোর সম্মিলিত বাজারমূল্য প্রায় ৫৯০ বিলিয়ন মার্কিন ডলার।

    বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং শিগগিরই অন্য দেশগুলোর সঙ্গেও যোগাযোগ করা হবে। তাঁর ভাষায়, “আমরা বিভিন্ন দেশকে বলছি যে ভারতীয় পোশাক ও বস্ত্রের মান বিশ্বমানের, টেকসই এবং এতে উদ্ভাবনী চিন্তার প্রতিফলন রয়েছে। এই কারণেই ভারতীয় পণ্য বিশ্ববাজারে আলাদা।”

    এই উদ্যোগের অংশ হিসেবে ভারত ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ—জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করছে। পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো এশিয়ার দেশ এবং অস্ট্রেলিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, মেক্সিকোর মতো বাজারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। শিগগিরই রাশিয়া ও চীনের সঙ্গেও এ বিষয়ে আলোচনা শুরু হবে।

    গত অর্থবছরে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার ৮০ কোটি ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি করেছিল। তবে সেই বাজারে বড় ধাক্কা আসে গত আগস্টের শুরুতে, যখন ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসায়। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হয়েছে, যা ভারতের রপ্তানি আয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    এদিকে শুল্কবৃদ্ধি শুধু ভারতীয় পণ্যের জন্য ক্ষতিকর হবে না, বরং যুক্তরাষ্ট্রের বাজারেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এত উচ্চ শুল্কের ফলে মার্কিন ক্রেতাদের খরচ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব বস্ত্র ও পোশাক শিল্পেও অস্থিরতা তৈরি হতে পারে। তাই ভারত নতুন বাজার খুঁজে রপ্তানির ক্ষতি পূরণে সচেষ্ট হচ্ছে।

    বিকল্প বাজারের চ্যালেঞ্জ-

    ভারতের অবসরপ্রাপ্ত আমলা, সাবেক সাংসদ ও সরকারি সম্প্রচারমাধ্যম দূরদর্শনের প্রাক্তন মহাপরিচালক জহর সরকার মনে করেন, সরকারের এই উদ্যোগ আংশিক সাফল্য বয়ে আনলেও তা দিয়ে পুরো ক্ষতি পূরণ সম্ভব নয়। তিনি ডিডাব্লিউকে বলেন, “আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে, তবে একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজারকেও শক্তিশালী করতে হবে। যেমন চিংড়ি রপ্তানিতে ধাক্কা লাগলে পশ্চিমবঙ্গ, কেরালা ও ওড়িশার মতো রাজ্য ক্ষতিগ্রস্ত হবে। জাপানে রপ্তানি কিছুটা বাড়ানো যেতে পারে, কিন্তু বাকি অংশ দেশীয় বাজারে ছাড়তে হবে।”

    জহর সরকারের মতে, সমস্যার মূল কারণ দেশের অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগের ঘাটতি এবং কম ভোগব্যয়। তিনি বলেন, “চীনের মতো আমাদেরও ঘরোয়া বাজার তৈরি করতে হবে। এখনকার চ্যালেঞ্জ হলো, কৃষি ও শিল্প খাতের স্বার্থের মধ্যে ভারসাম্য আনা। তুলার দাম কমলে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন, অথচ পোশাক প্রস্তুতকারীরা লাভবান হবেন। কোথায় বেশি কর্মসংস্থান তৈরি হয়, সেটা বিবেচনায় রাখতে হবে।”

    তিনি আরো বলেন, “রপ্তানিকারকদের ইনসেনটিভ দেওয়া জরুরি। কার্গো খরচে ভর্তুকি দেওয়া যেতে পারে। আমরা আরসিইপি (রিজিওন্যাল কমপ্রিহেনসিভ ইকনমিক পার্টনারশিপ) থেকে সরে এসেছিলাম, কিন্তু এখন ঝুঁকি নিয়ে আবার যোগ দেওয়ার কথা ভাবা উচিত।”

    দেশীয় বাজারে নজর দেওয়ার পরামর্শ-

    যোজনা কমিশনের সাবেক আমলা ও লেখক অমিতাভ রায়ও বিকল্প বাজার অনুসন্ধান এবং দেশীয় বাজার বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, “৪০টি দেশকে লক্ষ্য করে রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা সঠিক পদক্ষেপ। তবে ইউরোপ ও অস্ট্রেলিয়া বা কানাডার মতো দেশের জনসংখ্যা তুলনামূলক কম, তাই সেখানকার বাজার সীমিত। রাশিয়ার অর্থনৈতিক সংকট রয়েছে, আর চীন সস্তা পোশাকের জন্য ভিয়েতনামের মতো দেশকে প্রাধান্য দেয়। তাই দেশীয় চাহিদা বাড়ানো ছাড়া উপায় নেই।”

    অমিতাভ রায়ের মতে, ভারতীয় পোশাক আন্তর্জাতিক বাজারে যে দামে বিক্রি হয়, তা দেশে কম লাভে বিক্রি করলেও শিল্পটিকে টিকিয়ে রাখা সম্ভব। তিনি বলেন, “যে পোশাক আমেরিকায় এক হাজার টাকায় বিক্রি হয়, তা উৎপাদন করতে হয়তো একশ টাকা খরচ হয়। সামান্য লাভ রেখে তা দেশে বিক্রি করলে পণ্যের বিক্রি বাড়বে এবং শ্রমিকদের জীবিকা রক্ষা পাবে।”

    রপ্তানিনির্ভর শিল্পের টিকে থাকার লড়াই-

    বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে ভারতীয় রপ্তানি শিল্পে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বস্ত্র ও পোশাক শিল্প ভারতের অন্যতম শ্রমনির্ভর খাত, যেখানে কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। তাই বিকল্প বাজার তৈরি করা এবং অভ্যন্তরীণ বাজারে ভোগব্যয় বাড়ানো এখন সরকারের জন্য জরুরি চ্যালেঞ্জ।

    সরকার ইতিমধ্যে দেশ-বিদেশে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে। ভারতীয় দূতাবাসগুলো রপ্তানি বৃদ্ধির জন্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছে, পাশাপাশি বাণিজ্য সংস্থাগুলোকে এই প্রচেষ্টায় যুক্ত করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল নতুন বাজার খুঁজে এই সংকট মেটানো যাবে না, বরং দেশীয় অর্থনীতিকে চাঙা করতে হবে। কৃষি ও শিল্পের ভারসাম্য রক্ষা, বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানিকারকদের জন্য প্রণোদনা দেওয়া ছাড়া এই চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    কর্পোরেট

    চট্টগ্রামে করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্র্যাক ব্যাংকের ট্রেজারি সামিট

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.