ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) দূতাবাসের সরকারি ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক বার্তায় এই ঘোষণা দেওয়া হয়।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত থাকবে, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এতে আরও বলা হয়, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেই দেশ জাতি হিসেবে টিকে থাকতে পারে না।
এছাড়া যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সহযোগিতা ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে বলে সতর্ক করেছে দূতাবাস।

