Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: আইএজিএস
    আন্তর্জাতিক

    গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল: আইএজিএস

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় সন্তানের লাশের পাশে কাঁদছেন মা। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে বিশ্বের শীর্ষস্থানীয় গণহত্যা বিশেষজ্ঞদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স (আইএজিএস)। জাতিসংঘের গণহত্যা সনদের আইনি সংজ্ঞার আলোকে এই অভিযোগ প্রমাণিত বলে সোমবার প্রস্তাব পাস করেছে সংস্থাটি।

    তিন পাতার এই প্রস্তাবে ইসরায়েলের ২২ মাসব্যাপী সামরিক পদক্ষেপকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় ৫০০ সদস্যের পেশাজীবী সংগঠন আইএজিএসের মধ্যে ভোটাভুটিতে অংশ নেন ২৮ শতাংশ সদস্য, যার ৮৬ শতাংশই প্রস্তাবের পক্ষে ভোট দেন।

    প্রস্তাবে উল্লেখ করা হয়, ইসরায়েল গাজার স্বাস্থ্য, ত্রাণ এবং শিক্ষা খাতকে পরিকল্পিতভাবে টার্গেট করেছে। ইউনিসেফের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার শিশু নিহত বা আহত হয়েছে, যা গাজার পুনর্গঠন ও টিকে থাকার সক্ষমতাকে গভীর সংকটে ফেলেছে। এছাড়া ইসরায়েলি নেতাদের বক্তব্য ও নীতিতে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ এবং বসতবাড়ি ধ্বংসের বিষয়টিও প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়।

    প্রস্তাবে ইসরায়েলি নেতাদের বিভিন্ন উক্তি—যেখানে গাজার ফিলিস্তিনিদের ‘শত্রু’ আখ্যা দেওয়া হয়েছে এবং গাজাকে “চাপা দেওয়া” বা “নরকে পরিণত” করার হুমকি দেওয়া হয়েছে—তুলে ধরা হয়।

    অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রস্তাব প্রত্যাখ্যান করে একে “হামাসের মিথ্যা” ও “দুর্বল গবেষণা” বলে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, আসলে ইসরায়েলই গণহত্যার শিকার এবং তাদের পদক্ষেপ আত্মরক্ষার জন্য নেওয়া হয়েছে।

    বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জন আটক হওয়ার ঘটনা অপরাধ হলেও ইসরায়েলের পাল্টা সামরিক পদক্ষেপ হামাস নয়, বরং পুরো গাজার জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হচ্ছে।

    জাতিসংঘের ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে আংশিক বা সম্পূর্ণ ধ্বংসের উদ্দেশ্যে সংঘটিত অপরাধই গণহত্যা হিসেবে স্বীকৃত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.