Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন আইনে—কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষেধ
    আন্তর্জাতিক

    নতুন আইনে—কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি নিষেধ

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইংল্যান্ডে ১৬ বছরের নিচে শিশু-কিশোরদের কাছে এনার্জি ড্রিংক বিক্রির ওপর নিষেধাজ্ঞা আনতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে দেশটির সরকার। এ আইন কার্যকর হলে রেড বুল, মনস্টার, প্রাইমের মতো জনপ্রিয় পানীয় আর দোকান, রেস্তোরাঁ, ক্যাফে, ভেন্ডিং মেশিন কিংবা অনলাইনে অপ্রাপ্তবয়স্কদের কাছে বিক্রি করা যাবে না। বুধবার (৩ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

    সরকার বলছে, তরুণ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও যুক্তরাজ্যের অনেক সুপারমার্কেট ইতোমধ্যে স্বেচ্ছায় এনার্জি ড্রিংক বিক্রিতে বয়সসীমা নির্ধারণ করেছে, তথাপি গবেষণায় দেখা গেছে দেশটিতে প্রতি সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ শিশু এ ধরনের উচ্চ ক্যাফেইনযুক্ত পানীয় পান করে। কিছু জনপ্রিয় এনার্জি ড্রিংকে দুই কাপ কফির চেয়েও বেশি ক্যাফেইন থাকে।

    স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী ওয়েস স্ট্রিটিং জানিয়েছেন, অভিভাবক ও শিক্ষকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তিনি বলেন, “শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য এই বিক্রিনিষেধ অপরিহার্য।”

    তবে কম ক্যাফেইনযুক্ত পানীয় যেমন চা-কফি বা ডায়েট কোক এই নিষেধাজ্ঞার আওতায় আসবে না। বিষয়টি নিয়ে আগামী ১২ সপ্তাহের জন্য একটি পরামর্শকাল চলবে, যেখানে বিশেষজ্ঞ, সাধারণ মানুষ, খুচরা বিক্রেতা ও উৎপাদকরা মতামত দেওয়ার সুযোগ পাবেন।

    টিভি শেফ জেমি অলিভার দীর্ঘদিন ধরে শিশুদের মধ্যে এনার্জি ড্রিংকের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন। তার মতে, “অনেক শিশু নাশতায় এনার্জি ড্রিংক খেয়ে স্কুলে যায় এবং সারাদিন অস্থির থাকে। এক বোতলে তিন-চার শট এসপ্রেসো আর বিপুল পরিমাণ চিনি থাকে—যেন দুঃস্বপ্নের মতো।”

    বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীর ছোট এবং মস্তিষ্ক এখনও বিকাশমান হওয়ায় তারা ক্যাফেইনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে মাথাব্যথা, ঘুমের সমস্যা, অনিয়মিত হৃদস্পন্দন এমনকি খিঁচুনিও হতে পারে। বিরল হলেও অতিরিক্ত ক্যাফেইনের কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

    বর্তমান আইন অনুযায়ী, লিটারপ্রতি ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইনযুক্ত পানীয়ের লেবেলে সতর্কবার্তা লিখতে হয়—“উচ্চ ক্যাফেইনযুক্ত। শিশু, গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর জন্য উপযোগী নয়।” বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন নিরাপদ, যা চার কাপ ইনস্ট্যান্ট কফি বা পাঁচ কাপ চায়ের সমান।

    মন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “শিশুদের কাছে এই পানীয় বিক্রি বন্ধ করে আমরা আগামী প্রজন্মকে আরও সুস্থ ও সুখী জীবনের ভিত্তি উপহার দিতে চাই।” পাশাপাশি উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসেও একই ধরনের আইন প্রণয়নের কথা বিবেচনা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহতের সংখ্যা ১১

    জুন 9, 2026
    আন্তর্জাতিক

    ‘একাই যুদ্ধ করতে হবে’, নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া বার্তা

    জুন 9, 2026
    আন্তর্জাতিক

    হরমুজে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

    জুন 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.