Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাইবার হামলায় জাগুয়ার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত
    আন্তর্জাতিক

    সাইবার হামলায় জাগুয়ার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্রিটেনের বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) সাম্প্রতিক বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। হামলার কারণে কোম্পানির গাড়ি উৎপাদন ও খুচরা বিক্রি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জেএলআর জানিয়েছে, ধাপে ধাপে এবং নিয়ন্ত্রিতভাবে কার্যক্রম পুনরায় সচল করার চেষ্টা চলছে।

    ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জেএলআর জানায়, সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে হামলার প্রভাব সীমিত থাকে। তবে এখনও পর্যন্ত গ্রাহকের কোনো তথ্য ফাঁস বা চুরি হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি।

    এই সাইবার হামলা এমন এক সময়ে ঘটল, যখন জুলাই মাসে জেএলআর তাদের বৈদ্যুতিক রেঞ্জ রোভার ও জাগুয়ার মডেলের উন্মোচন স্থগিত করার ঘোষণা দিয়েছিল। প্রতিষ্ঠানটির মতে, বাজারে চাহিদা বৃদ্ধি ও অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    বিশ্বব্যাপী সাম্প্রতিক সময়ে সাইবার এবং র‍্যানসমওয়্যার হামলার মাত্রা বাড়ায় ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরাধীরা অত্যাধুনিক কৌশলে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্থবির করে দিচ্ছে এবং সংবেদনশীল তথ্য ঝুঁকিতে ফেলছে।

    গত মাসে ব্রিটিশ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেনসার (এম অ্যান্ড এস) প্রায় চার মাস বন্ধ থাকার পর সাইবার হামলার ধাক্কা কাটিয়ে অনলাইনে ‘ক্লিক অ্যান্ড কালেক্ট’ অর্ডার পুনরায় শুরু করেছে। এর আগে এপ্রিলে কো-অপ গ্রুপের সিস্টেমেও হ্যাকারদের অনুপ্রবেশের চেষ্টা ধরা পড়ে।

    বিশ্লেষকরা মনে করেন, জাগুয়ার ল্যান্ড রোভারের ওপর সাম্প্রতিক এই হামলা প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবসায়িক চ্যালেঞ্জকে আরও জটিল করেছে। পাশাপাশি এটি ব্রিটেনের করপোরেট নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    আমেরিকার যুদ্ধের নেশার পেছনের আসল কারণ কী

    আগস্ট 23, 2026
    মতামত

    মক্কা চুক্তি: মুসলিম ন্যাটোর উত্থান নাকি বাগদাদ চুক্তির পুনরাবৃত্তি?

    আগস্ট 23, 2026
    আন্তর্জাতিক

    গাজায় দাফনের জায়গাও নেই, কবরের জন্যও লড়াই করছেন মানুষ

    আগস্ট 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.