আর্জেন্টিনার সাল্টা প্রদেশে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়ান ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য জানিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯২ কিলোমিটার গভীরে ছিল। এর আগে গত মে মাসে আর্জেন্টিনা ও চিলির দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানেছিল।
আর্জেন্টিনায় বড় ধরনের ভূমিকম্পের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও দেশটির পশ্চিমাঞ্চল মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে থাকে। বিশেষ করে আন্দিজ পর্বতমালা, যা চিলির সীমান্তবর্তী পশ্চিম অংশে অবস্থিত, ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রভাবিত হয়। এই অঞ্চলে নাজকা প্লেট ও দক্ষিণ আমেরিকান প্লেটের সংঘর্ষ স্থলে থাকার কারণে ভূমিকম্পের তীব্রতা বেশি হয়।

