রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনটি সমস্যা চিহ্নিত করেছেন। খবর আনাদোলুর।
তিনি এই মন্তব্য করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে। ওই বৈঠকটি বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার আগে অনুষ্ঠিত হয়।
পুতিন বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বলতে গেলে আশ্চর্যের কিছু নেই—আমাদের প্রায় কোনো সমস্যা নেই। রাশিয়ার চীনের সঙ্গে যে সমস্যাগুলো আছে, তার চেয়ে কম। তবে আমরা আজ তিনটি সমস্যা চিহ্নিত করেছি, যা পরে জানানো হবে। আমরা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’
পুতিন বেলারুশের সঙ্গে সম্পর্কের প্রশংসা করে বলেন, দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৫০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
লুকাশেঙ্কোও পুতিনকে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার আঙ্কোরেজে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘উভয় পক্ষই চমৎকারভাবে কাজ করেছেন। এখানে কেউ জিতেছে বা কেউ হেরেছে এমন কিছু নেই।’
পুতিন ইউক্রেন ইস্যুতে মন্তব্য করে বলেন, ‘ইউক্রেন শুধু পশ্চিমে চিৎকার করছে। তাদের সবকিছুই খারাপ। আমি মনে করি তারা শেষ পর্যন্ত বুদ্ধি খাটাবে এবং আপনার ও মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে যোগ দেবে।’
একই সঙ্গে ক্রেমলিন জানিয়েছে, পুতিন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গেও বৈঠক করেছেন, যেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

