Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়া আবারো ভারতকে এস-৪০০ সরবরাহ করবে
    আন্তর্জাতিক

    রাশিয়া আবারো ভারতকে এস-৪০০ সরবরাহ করবে

    সিভি ডেস্কসেপ্টেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের জন্য নতুন করে আধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছে। মস্কোর সামরিক রপ্তানি সংস্থা রোসোবোরোনএক্সপোর্টের প্রধান দিমিত্রি শুগায়েভ এ তথ্য নিশ্চিত করেছেন।

    রাশিয়ার সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে শুগায়েভ বলেন, “ভারতের কাছে ইতোমধ্যেই আমাদের কয়েকটি এস-৪০০ ব্যবস্থা রয়েছে। এ খাতে আরও সহযোগিতার সুযোগ আছে এবং নতুন সরবরাহ নিয়েও আলোচনা চলছে।”

    ২০১৮ সালে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে ৫৫০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতকে পাঁচ ইউনিট দূরপাল্লার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথা। এর মধ্যে তিনটি ইউনিট ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে। তবে সরবরাহের সময়সূচি একাধিকবার পরিবর্তিত হওয়ায় শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে পাওয়ার কথা রয়েছে।

    সাম্প্রতিক সময়ে চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। দুই নেতা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে আখ্যা দেন। মোদি বলেন, কঠিন সময়েও ভারত ও রাশিয়া ঘনিষ্ঠ সহযোগী হিসেবে থেকেছে।

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বুধবার বলেন, যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেই ভারত রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কিনছে। মস্কো এই অবস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে।

    স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে। একই সময়ে ফ্রান্স সরবরাহ করেছে ৩৩ শতাংশ এবং ইসরায়েল ১৩ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরানের তেল নিয়ে ট্রাম্পের হুমকি মার্কিন লুণ্ঠনের ইতিহাসকে অব্যাহত রেখেছে

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    ভেঙে যাচ্ছে পুরোনো জোট, নতুন মিত্র খুঁজছে ইউরোপ

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধের পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.