Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আতঙ্ক, গণহত্যা ও দাফনে কাঁপছে গাজা—বিশ্বের বিবেক নীরব কেন?
    আন্তর্জাতিক

    আতঙ্ক, গণহত্যা ও দাফনে কাঁপছে গাজা—বিশ্বের বিবেক নীরব কেন?

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় লাশ জড়িয়ে কাঁদছে দুই শিশু। ছবি: এনবিসি নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ভর্তি ১৮ মাস বয়সী আলী আবু আজরার শরীরের অবস্থা মারাত্মক। তার ওজন এখন মাত্র তিন কেজি, যা স্বাভাবিক ১৩ কেজির তুলনায় ভয়ানকভাবে কম। দীর্ঘস্থায়ী অপুষ্টি এবং খাদ্য ও ঔষধের অভাবে আলীর শরীরের চর্বি এবং পেশী টিস্যু প্রায় সম্পূর্ণভাবে ক্ষয় হয়েছে। তার ত্বক হাড়ের সঙ্গে লেগে থাকা দৃশ্যটি শঙ্কাজনক মানবিক সংকটের প্রমাণ।

    আলীর মা আনাদোলু এজেন্সিকে জানান, তার সন্তান দীর্ঘস্থায়ী ডায়রিয়া, ফুসকুড়ি, ঘন ঘন জ্বর, খিঁচুনি এবং তীব্র ক্যালসিয়ামের ঘাটতিতে ভুগছে। খাদ্য ও ওষুধের প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে গাজায় শিশুদের জীবন ঝুঁকিতে। এক সপ্তাহের মধ্যে আলীর ওজন এক কেজি কমে গেছে। দুধ ও ওষুধের অভাবে প্রতিদিন পানিশূন্যতা এবং অপুষ্টি তার জীবনকে সংকুচিত করছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন যাতে তার সন্তান বিদেশে চিকিৎসা পেতে পারে। গাজার হাসপাতালের অন্যান্য শিশুদেরও একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।

    ফিলিস্তিনের গাজা এখন আতঙ্ক, মৃত্যু এবং দাফনের শহরে পরিণত হয়েছে। নারী ও শিশুদের জন্য শহরটি এক শঙ্কাজনক স্থান হয়ে উঠেছে। ইসরায়েলি হামলার কারণে বাসিন্দারা জীবন বাঁচাতে পালাচ্ছেন। ইউনিসেফ জানিয়েছে, গাজা শহর শিশুদের জন্য এক অসম্ভব আতঙ্কের স্থান। জাতিসংঘ শিশু তহবিলের তথ্য অনুযায়ী, এই শহরে শিশুদের মৌলিক অধিকার এবং নিরাপদ আশ্রয় ব্যবস্থা ভেঙে পড়েছে। শিশুদের ক্ষুধা-অপুষ্টি এবং দুর্বলতা দিন দিন বেড়েই চলেছে।

    ইসরায়েলের হামলার পর শুক্রবার গাজা শহরের মুশতাহা টাওয়ারে ধোঁয়া উঠতে দেখা যায়। হামাসের অবস্থান রয়েছে দাবি করে উঁচু ভবনগুলোতে আক্রমণ চালানো হবে– এমন ঘোষণার পরই ওই টাওয়ারে হামলা হয়। ছবি: এএফপি

    ইসরায়েল গাজা শহরে অভিযান জোরদার করায় জাতিসংঘ মানবিক বিপর্যয়ের সতর্কতা জারি করেছে। ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে ৮২,০০০ এর বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে প্রায় ৩০,০০০ মানুষ উত্তর থেকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত হয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জেনেভায় বলেন, ক্রমবর্ধমান শত্রুতা এবং বাস্তুচ্যুতি গাজার বাসিন্দাদের জন্য ভয়াবহ মানবিক পরিণতি বয়ে আনছে।

    বাসিন্দারা জেইতুন, সাবরা, তুফাহ এবং শেজাইয়া এলাকায় ভারী বোমাবর্ষণের খবর পেয়েছেন। শহরের কেন্দ্রস্থলের উত্তর-পশ্চিমে ট্যাঙ্কগুলো প্রবেশ করেছে। ঘরবাড়ি ধ্বংস এবং শিবিরে আগুন লাগানো হয়েছে। গাজার বেসামরিক জরুরি পরিষেবার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, বেসামরিক নাগরিক হামলার শিকার হচ্ছেন। শহরের চারটি বড় ভবন ধ্বংস হয়েছে এবং পূর্ব শহরতলিতে ইসরায়েলি বাহিনী আরও গভীরে প্রবেশ করেছে।

    ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করছে এবং পুরো এলাকা দখলের প্রস্তুতি নিচ্ছে। ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমরা হামাসের অবকাঠামোর ক্ষতি অব্যাহত রেখেছি। গাজা শহরের ৪০ শতাংশ ভূখণ্ড দখল করেছি। যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাব। হামাসের শাসন ভেঙে ফেলে জিম্মিদের ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য।’

    গাজায় সন্তানের লাশের পাশে কাঁদছেন মা। ছবি: সংগৃহীত

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় অন্তত ১০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৪৪ জন নিহত হয়েছে শুক্রবার। নিহতদের ৩০ শতাংশ শিশু। গত ২৩ মাসে কমপক্ষে ৬৪,২৩১ জন নিহত এবং ১,৬১,৫৮৩ জন আহত হয়েছে।

    সাত শিশুকে হারিয়ে গাজাবাসী গভীর শোকগ্রস্ত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরায়েল গাজার বিভিন্ন অস্থায়ী তাঁবু, অ্যাপার্টমেন্ট ব্লক এবং আবাসিক ভবনে হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। মাহা আফানা তার সন্তানদের মৃত্যু নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি আমার ছেলের খোঁজ করতে গিয়ে দেখি, সে পড়ে আছে, রক্তমাখা। এরপর আমি আমার মেয়ের দেহ দেখি, তারও রক্তে ভেজা।’

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, গাজায় ‘নরকের দরজা’ খুলে যাচ্ছে। সেনাবাহিনী শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় একটি উঁচু টাওয়ার ধ্বংস করেছে। মুশতাহা টাওয়ার নামক এই ১২ তলা ভবন পশ্চিম গাজায় অবস্থিত এবং আশেপাশে শত শত অস্থায়ী তাঁবু। শহরের এই অংশটি বোমা হামলার থেকে পালিয়ে আসা পরিবারদের শেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত হয়। কাটজের মন্তব্য অনুযায়ী, এটি গাজা সিটিতে হামলার নতুন পর্যায়ের সূচনা, যা ভবিষ্যতে আরও বহু বহুতল ভবনকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

    মার্কিন যুক্তরাষ্ট্র তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আল-হক, পিসিএইচআর এবং আল-মিজান সংস্থাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে সহযোগিতা করার অভিযোগে নিষিদ্ধ। মার্কো রুবিও জানিয়েছেন, সংস্থাগুলো ইসরায়েলের অনুমতি ছাড়া আইসিসির তদন্তে যুক্ত ছিল।

    গাজা

    হামাসের যুদ্ধবিরতি প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এটিকে হামাসের নতুন চাল হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের দাবি অনুযায়ী, যুদ্ধ তখনই শেষ হবে যখন সব জিম্মি মুক্তি পাবে এবং হামাস সম্পূর্ণভাবে অস্ত্র ত্যাগ করবে। এছাড়া বিকল্প বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। হামাস তাদের প্রস্তাবে জিম্মি মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, সীমান্ত ক্রসিং পুনঃপ্রবর্তন এবং গাজার পুনর্গঠন দাবি করেছে।

    মার্কো রুবিও সতর্ক করেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলে তা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে ব্যাহত করবে। কুইটোতে ইকুয়েডরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তিনি সতর্কবার্তা দিয়েছেন।

    ইসরায়েলে নেতানিয়াহুর বিরোধী বিক্ষোভ ৭০০তম দিনে পৌঁছেছে। তেল আবিবের হোস্টেস স্কোয়ারে বিশাল ‘SOS’ সাইন প্রদর্শন করে বিক্ষোভকারীরা সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে জিম্মি মুক্তির আলটিমেটাম দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.