Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ৫৫
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ৫৫

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় সেনাসদস্যও রয়েছেন। সম্প্রতি বাস্তুচ্যুত এই গ্রামবাসীরা নিজ গ্রামে ফিরে আসার পর শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

    ক্যামেরুন সীমান্তসংলগ্ন এই গ্রামে মোটরসাইকেলে করে আসা জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে এবং ঘরবাড়ি জ্বালিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

    এএফপি মতে, সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম জানান, হামলায় ৫৫ জন নিহত হয়েছেন। তবে রয়টার্স অনুযায়ী, গ্রামটির ঐতিহ্যবাহী প্রধান বলেছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অনেক বাসিন্দা নিখোঁজ রয়েছেন।

    তিনি আরও জানান, হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করে এবং নারীদের ছেড়ে দেয়। এতে প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ২০টির বেশি বাড়ি ও ১০টি বাস।

    নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বোকো হারাম ও এর বিচ্ছিন্ন দল আইএসডব্লিউএপি (আইএসআইএল–আইএসআইএস পশ্চিম আফ্রিকা সহযোগী) দমনে তারা সম্প্রতি অভিযান জোরদার করেছে। নিরাপত্তা সূত্র জানায়, দারুল জামা এলাকা বোকো হারামের কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে এবং হামলায় তার সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা বাবাগানা মালা, যিনি ৪৬ কিলোমিটার দূরের বামা শহরে পালিয়ে গেছেন, জানান, গ্রামের কাছে জঙ্গিদের সমাবেশের বিষয়ে সামরিক বাহিনীকে তিন দিন আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোনো অতিরিক্ত সেনা পাঠানো হয়নি।

    তিনি বলেন, “হামলার পর সৈন্যরা আমাদের সঙ্গে বামায় পালিয়ে যায়।”

    অনেক নিহত ব্যক্তি বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয় বাস্তুচ্যুত ক্যাম্প থেকে সম্প্রতি স্থানান্তরিত পরিবারগুলোর সদস্য ছিলেন। ওই ক্যাম্পটি চলতি বছর কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। হামলায় ভাইকে হারানো পাঁচ সন্তানের জননী হাজ্জা ফাতি বলেন, “সরকার আমাদের বলেছিল এখানে নিরাপদ থাকব। এখন আমরা আবার আমাদের স্বজনদের দাফন করছি।”

    এ হামলা নাইজেরিয়ার বাস্তুচ্যুতদের গ্রামে ফেরানোর সরকারি উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে। ২০০৯ সাল থেকে বোকো হারাম উত্তর-পূর্ব নাইজেরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৬ সালে আইএসডব্লিউএপি বোকো হারাম থেকে পৃথক হয়।

    অলাভজনক সংস্থা গুড গভর্ন্যান্স আফ্রিকার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে প্রায় ৩০০টি হামলার ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই আইএসডব্লিউএপি দ্বারা পরিচালিত। এসব হামলায় প্রায় ৫০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.