Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নতুন পরিচয় ‘যুদ্ধ দপ্তর’
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নতুন পরিচয় ‘যুদ্ধ দপ্তর’

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলছেন ট্রাম্প। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতিরক্ষা দপ্তরকে নতুনভাবে ‘যুদ্ধ দপ্তর’ (Department of War) নামে অভিহিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    ট্রাম্পের মতে, এই নতুন নাম দপ্তরের শক্তিশালী ও দৃঢ় অবস্থানের বার্তা দেবে। তিনি মনে করেন, আগের নাম ‘প্রতিরক্ষা দপ্তর’ অনেক বেশি আত্মরক্ষামূলক শোনায়। শিগগিরই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে দপ্তরের দ্বিতীয় নাম হিসেবে ‘যুদ্ধ দপ্তর’ আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করবেন। তবে আইনগতভাবে দপ্তরের মূল নাম এখনও প্রতিরক্ষা দপ্তরই থাকবে।

    ট্রাম্প উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দপ্তরটি ‘যুদ্ধ দপ্তর’ নামে পরিচিত ছিল এবং সেই সময় যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছিল। স্বাধীনতার পর গঠিত এই দপ্তরের মূল কাজ ছিল স্থলবাহিনী পরিচালনা। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সরকারের সংস্কার প্রক্রিয়ায় নৌবাহিনী ও বিমানবাহিনী যুক্ত হয়ে ‘জাতীয় সামরিক সংস্থা’ নামকরণ করা হয় এবং ১৯৪৯ সালে এটি ‘প্রতিরক্ষা দপ্তর’ নামে পরিচিত হয়।

    হোয়াইট হাউসের নথিতে বলা হয়েছে, ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে (যাকে ভবিষ্যতে ‘যুদ্ধ মন্ত্রী’ বলা হতে পারে) প্রয়োজনীয় আইনি ও নির্বাহী পদক্ষেপ গ্রহণে নির্দেশ দিয়েছেন। যতদিন পর্যন্ত উদ্যোগটি পূর্ণ বাস্তবায়ন হয় না, কর্মকর্তারা প্রয়োজন অনুযায়ী ‘যুদ্ধ দপ্তর’ নামটি ব্যবহার করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.