Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প কি ভারতের ওপর নতুন শুল্ক চাপাতে যাচ্ছেন?
    আন্তর্জাতিক

    ট্রাম্প কি ভারতের ওপর নতুন শুল্ক চাপাতে যাচ্ছেন?

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এআই/সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর চাপ আরো বাড়াতে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ভারতের ওপর পুনরায় শুল্ক আরোপ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    গত মাসে রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। এতে ভারতের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ৫০ শতাংশে।

    ভারতের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা নিয়ে হিন্দুস্তান টাইমস সোমবার (৮ সেপ্টেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে বলেন, “হ্যাঁ, আমি প্রস্তুত।” তবে তিনি এর বেশি বিস্তারিত ব্যাখ্যা দেননি।

    এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, রাশিয়ার অর্থনীতিতে প্রভাব ফেলতে রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর আরও শুল্ক আরোপ করা যেতে পারে। তিনি বলেন, “আমরা এখন একটা প্রতিযোগিতায় আছি—ইউক্রেনীয় সেনারা কতদিন টিকবে বনাম রাশিয়ার অর্থনীতি কতদিন টিকবে। যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপ একযোগে রাশিয়ার তেল কিনে এমন দেশগুলোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে, রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণরূপে ধসে যাবে এবং প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা যাবে।”

    বেসেন্টের বক্তব্যে ভারতের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের পাশাপাশি রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা দেশগুলোর মধ্যে চীনের নাম উল্লেখযোগ্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সংক্ষিপ্ত মন্তব্যের সঙ্গে বেসেন্টের হুঁশিয়ারি মিলিয়ে দেখা যায়, ভারতের ওপর নতুন শুল্ক আরোপের সম্ভাবনা আছে।

    এই শুল্ক পদক্ষেপের লক্ষ্য রাশিয়ার অর্থনীতি দুর্বল করা এবং ইউক্রেন-রাশিয়া সংঘাত সমাধানের জন্য পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে শতাধিক কনটেইনার, শুল্ক ফাঁকির আশঙ্কা কেন?

    অক্টোবর 25, 2026
    আন্তর্জাতিক

    ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে নীরবে সপরিবারে কূটনীতিক সরাচ্ছে ওয়াশিংটন

    অক্টোবর 25, 2026
    আন্তর্জাতিক

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়তে চান কিম, কেন বাড়ছে উদ্বেগ?

    অক্টোবর 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.