Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুলাই 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্কিন অভিযানের পর ৩০০ কোরীয় শ্রমিক দেশে ফিরছে
    আন্তর্জাতিক

    মার্কিন অভিযানের পর ৩০০ কোরীয় শ্রমিক দেশে ফিরছে

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 8, 2025সেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শ্রমিক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ কোরিয়া তার প্রায় ৩০০ নাগরিক শ্রমিককে দেশে ফিরিয়ে আনছে, যাদের যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে হুন্দাই মোটর গ্রুপের ব্যাটারি কারখানায় অভিযান চলাকালে আটক করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, শ্রমিকদের মুক্তি প্রক্রিয়া শেষ পর্যায়ে এবং আনুষ্ঠানিকতা শেষ হলে তাদের দেশে পাঠানো হবে চার্টার্ড প্লেনে।

    রয়টার্সের খবর অনুযায়ী, ওয়াশিংটনে কোরীয় কনসাল জেনারেল চো কি-জুং জানিয়েছেন, সম্ভবত বুধবারই শ্রমিকরা বিমানে উঠবেন।

    মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অভিযানে গত বৃহস্পতিবার জর্জিয়ার এলাবেলে হুন্দাই ব্যাটারি কারখানায় প্রায় ৪৭৫ শ্রমিককে গ্রেফতার করা হয়, যা একটি একক স্থানে তাদের ইতিহাসের বৃহত্তম অভিযান। আটক শ্রমিকদের মধ্যে প্রায় ৩০০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন। এই ঘটনার পর কোরিয়ায় প্রবল অসন্তোষ দেখা দেয়, বিশেষত ১০ দিন আগে দুই দেশের প্রেসিডেন্ট ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

    প্রাথমিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিলেও পরে তিনি বলেন, “আপনাদের বিনিয়োগকে আমরা স্বাগত জানাই, তবে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন মেনে চলতে হবে।” একই সঙ্গে তিনি অভিবাসন আইনের প্রয়োগ কঠোর রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক জানিয়েছেন, সরকার যুক্তরাষ্ট্রে কর্মরত কোরীয় শ্রমিকদের জন্য ভিসা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানো যায়।

    উল্লেখ্য, এই অভিযান এমন সময়ে ঘটেছে যখন হুন্দাই ও এলজি এনার্জি সল্যুশন জর্জিয়ায় ৪.৩ বিলিয়ন ডলারের ব্যাটারি কারখানা নির্মাণ করছে, যা রাজ্যের ইতিহাসে অন্যতম বড় অর্থনৈতিক প্রকল্প। ইতিমধ্যেই এলজি যুক্তরাষ্ট্রে কর্মী সফর স্থগিত করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান ও ইউক্রেন যুদ্ধের নতুন উত্তাপ ক্যাস্পিয়ান সাগরে

    জুলাই 28, 2026
    আইন আদালত

    করিম খানকে অপসারণের পর আইসিসি ও ফিলিস্তিন তদন্তের ভবিষ্যৎ কী?

    জুলাই 28, 2026
    আইন আদালত

    বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে ট্রাম্প বনাম মার্কিন সুপ্রিম কোর্ট

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.