Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান খামেনির
    আন্তর্জাতিক

    ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্নের আহ্বান খামেনির

    সিভি ডেস্কসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি | ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, অপরাধী ইসরাইলি সরকারের বিরুদ্ধে প্রতিরোধের পথ কখনোই বন্ধ নয়। তিনি ইসলামী দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।

    শনিবার (৭ সেপ্টেম্বর) তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান খামেনি।

    তিনি বলেন, জায়নিস্ট শাসন ভয়াবহ অপরাধ চালাচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর সহায়তায় সংঘটিত হচ্ছে। তারপরও প্রতিরোধের পথ খোলা আছে। আজকের দিনে বিশেষ করে ইসলামী দেশগুলোকে অবশ্যই ইসরাইলের সঙ্গে বাণিজ্য বন্ধ করতে হবে। রাজনৈতিক সম্পর্কও ছিন্ন করতে হবে, যাতে এই শাসন আরও একঘরে হয়ে পড়ে।

    খামেনি জানান, জায়নিস্ট সরকার বিশ্বে সবচেয়ে একঘরে ও ঘৃণিত শাসনব্যবস্থা। ইরানি কূটনীতির অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত অন্যান্য দেশকে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো।

    ‘আরোপিত ১২ দিনের যুদ্ধ’-এর প্রসঙ্গ টেনে তিনি ইরানি প্রেসিডেন্ট ও সরকারি কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন। তার মতে, প্রেসিডেন্টের প্রেরণা, আন্তরিকতা ও প্রচেষ্টা প্রশংসনীয়।

    সম্প্রতি চীন সফরের প্রসঙ্গেও খামেনি উল্লেখ করেন, এ সফরে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক সুযোগ তৈরি হয়েছে। এসব সুযোগকে কাজে লাগানোর ওপর তিনি জোর দেন।

    অর্থনীতি ও জনজীবন প্রসঙ্গে খামেনি বলেন, বাইরের পরিস্থিতির জন্য অপেক্ষা করা যাবে না। দায়িত্বশীলতা, আশা ও উদ্যম নিয়ে কাজ করতে হবে। শত্রু যেভাবে দেশকে ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতিতে ঠেলে দিতে চাইছে, সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে।

    জাতীয় শক্তি ও মর্যাদা বৃদ্ধিকে সরকারের প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতির মনোবল, ঐক্য ও আশাকে আরও দৃঢ় করতে হবে। ইসলামী শিক্ষা, লক্ষ্য ও আইন বাস্তবায়নই ইরানি ব্যবস্থার মূল ভিত্তি বলে তিনি মন্তব্য করেন।

    রাষ্ট্রের তিন অঙ্গের প্রধানদের মধ্যে সহযোগিতাকে খামেনি প্রশংসনীয় উল্লেখ করেন। তবে তিনি বলেন, নীতি প্রণয়নকারী অন্য সংস্থাগুলোও এতে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।

    জনজীবনের মৌলিক প্রয়োজনীয়তার প্রসঙ্গ টেনে খামেনি বলেন, এমন ব্যবস্থা নিতে হবে যাতে জনগণ নিত্যপ্রয়োজনীয় অন্তত দশটি পণ্য নিয়ে দুশ্চিন্তাহীন থাকতে পারে।

    তেল উৎপাদনে পিছিয়ে পড়ার কারণ হিসেবে তিনি পুরোনো প্রযুক্তিকে দায়ী করেন। তরুণ স্নাতকদের জ্ঞান কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন ও রপ্তানিতে বৈচিত্র্য আনার আহ্বান জানান তিনি।

    বৈঠকের শুরুতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের এক বছরের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, রাশিয়া, চীন, ইরাক, তুরস্ক ও ইউরেশীয় দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে এবং এগুলো বাস্তবায়নে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ।

    তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। করিডর, বন্দর ও মহাসড়ক দ্রুত নির্মাণ হচ্ছে। এ বছরের মধ্যেই জাহেদান-চাবাহার রেলপথ নির্মাণ শেষ করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

    পেজেশকিয়ান জানান, সাম্প্রতিক যুদ্ধে পণ্য পরিবহনে ট্রাক চালকদের তৎপরতা ছিল একটি উল্লেখযোগ্য দিক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.