ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে সোমবার সকালে একটি বাসস্টপে গোলাগুলিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ী দুই ব্যক্তিকেও ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, নিহতদের মধ্যে আছেন পঞ্চাশোর্ধ্ব এক নারী, ৫০ বছর বয়সী একজন পুরুষ এবং ৩০–৪০ বছর বয়সী তিনজন পুরুষ। এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা গাড়ি ব্যবহার করে বাসস্টপে এসে নির্বিচারভাবে গুলি চালায়। পরে একজন নিরাপত্তাকর্মী এবং একজন সাধারণ নাগরিককে হামলাকারীদের গুলি চালিয়ে নিহত করতে দেখা যায়। ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হামলাটিকে প্রতিরোধ যোদ্ধাদের পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছে, তবে দায় স্বীকার করেনি। একইভাবে ইসলামিক জিহাদও হামলাকে প্রশংসা জানিয়েছে, কিন্তু দায় স্বীকার করেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, তিনি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করছেন। ঘটনার পর পুরো এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের রামাল্লাতেও অভিযান শুরু করেছে।
রামত জাংশন পূর্ব জেরুজালেমের একটি এলাকা, যা ১৯৬৭ সালের যুদ্ধের পর ইসরায়েল দখল করে সংযুক্ত করে। জাতিসংঘসহ বিশ্বের বেশিরভাগ দেশ এই সংযুক্তিকে স্বীকৃতি দেয়নি।
জেরুজালেমে এই ধরনের হামলা নতুন কিছু নয়। ২০২৩ সালের নভেম্বরে এক বাসস্টপে গুলিতে তিনজন নিহত হয়েছিল এবং ২০২৪ সালের অক্টোবরেও তেল আবিবে দুই ফিলিস্তিনির হামলায় সাতজনের মৃত্যু ঘটে।

