Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে থামেনি আন্দোলন, এবার প্রধানমন্ত্রীর পালা
    আন্তর্জাতিক

    স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে থামেনি আন্দোলন, এবার প্রধানমন্ত্রীর পালা

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 9, 2025সেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার নিয়েছে। এবার প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ ও আগাম নির্বাচনের দাবি তুলেছে বিরোধী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। সোমবার এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক কবীন্দ্র বুরলাকোতি এ দাবি জানান। খবর কাঠমান্ডু পোস্ট।

    বিরোধী দলের দাবি

    কবীন্দ্র বুরলাকোতি বলেন, বিক্ষোভ প্রমাণ করেছে নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) জোট দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। জনগণের আস্থা হারানো এই সরকারের পতন সময়ের দাবি। তিনি আরও জানান—

    • প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির অবিলম্বে পদত্যাগ করতে হবে।
    • আগাম জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
    • বিক্ষোভে নিহতদের হত্যাকাণ্ড ও সরকারের আমলে সংঘটিত দুর্নীতির তদন্তে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।
    • শিক্ষার্থী-জনতাদের ওপর গুলি চালানোর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।

    গত বছর নেপালের সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে সরকারিভাবে নিবন্ধনের নির্দেশ দেয়। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ওলির সরকার গত ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। তবে নির্ধারিত সময়ে নিবন্ধন না করায় ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা দেয় সরকার। গত ৪ সেপ্টেম্বর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়।

    সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জেন জি প্রজন্ম গত ৪ সেপ্টেম্বর থেকেই আন্দোলনের প্রস্তুতি নেয়। অবশেষে রোববার থেকে আন্দোলন শুরু হয়, আর সোমবার তা রীতিমতো উত্তাল আকার ধারণ করে।

    রাজধানী কাঠমান্ডুতে কারফিউ অমান্য করে শিক্ষার্থী-জনতা বিক্ষোভে যোগ দেন। বিক্ষোভের মূল দাবি ছিল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে ধীরে ধীরে এটি রূপ নেয় পূর্ণাঙ্গ সরকারবিরোধী আন্দোলনে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।

    বিক্ষোভে চাপের মুখে ইতোমধ্যে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। এবার বিরোধীরা প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি তুলেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.