Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কেপটাউনে দুই দিনে গোলাগুলিতে ছয়জন নিহত
    আন্তর্জাতিক

    কেপটাউনে দুই দিনে গোলাগুলিতে ছয়জন নিহত

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কেপটাউনে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ আফ্রিকার কেপটাউন আবারও কেঁপে উঠেছে ভয়াবহ গুলির ঘটনায়। মাত্র দুই দিনে ছয়জনের প্রাণ গেছে এই অপরাধপ্রবণ শহরে, যেখানে গ্যাং সহিংসতা এখন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

    সোমবার গভীর রাতে কেপটাউনের উত্তর-পূর্ব প্রান্তে ওয়ালাসিডেনে একাধিক জায়গায় গুলি চালানো হয়। প্রথমে ১৯ ও ২৫ বছর বয়সী দুই তরুণীকে হত্যা করা হয় এবং আহত হন আরও এক নারী। মাত্র দশ মিনিটের মধ্যে কাছাকাছি একটি বাড়িতে শোবার ঘরে গুলি করে হত্যা করা হয় আরও দুই তরুণীকে। পুলিশ বলছে, ঘটনাগুলো সম্ভবত একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর আগের দিন পাশের আইকেনডালে গুলি করে হত্যা করা হয় ২০ ও ২২ বছর বয়সী দুই তরুণকে। কয়েকদিন আগেই আবার এক ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছিল। এ নিয়ে এপ্রিল থেকে কেপটাউনের আদালতগুলোতে এটি ছিল তৃতীয় হত্যাকাণ্ড।

    হত্যার পরিসংখ্যানে কেপটাউন বিশ্বের সবচেয়ে ভয়াবহ শহরগুলোর একটি। জাতিসংঘের অপরাধ দপ্তরের হিসাব বলছে, দক্ষিণ আফ্রিকা বিশ্বের অন্যতম সহিংস দেশ এবং খুনের হার জ্যামাইকা ও ইকুয়েডরের পরেই। শুধু গত বছরেই দক্ষিণ আফ্রিকায় ২৬ হাজারের বেশি মানুষ খুন হয়েছেন, যার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ঘটেছে কেপটাউনে। মেক্সিকোর একটি এনজিওর হিসেবে, শহরটি বিশ্বের ১৬তম সর্বোচ্চ হত্যাকাণ্ডের নগরী।

    কেপটাউনের এই অন্ধকার বাস্তবতা পর্যটকদের চোখে পড়ে না। পাহাড়, সমুদ্রতট আর আঙুরক্ষেতের জন্য ২০২৪ সালে প্রায় ২৪ লাখ মানুষ ভ্রমণে এসেছিল শহরটিতে। কিন্তু এর ভেতরে আছে তীব্র বৈষম্য। সমৃদ্ধ এলাকা একদিকে, আর কেপ ফ্ল্যাটস নামের টাউনশিপ অন্যদিকে, যেখানে দারিদ্র্য আর গ্যাং সহিংসতা জড়িয়ে আছে প্রতিদিনের জীবনে। অ্যাপার্টহেইড যুগে এখানে অশ্বেতাঙ্গ মানুষদের জোর করে বসবাস করতে বাধ্য করা হয়েছিল, আর আজও সেই ক্ষত রয়ে গেছে।

    এলাকার মানুষ বলছে, তাদের জীবন এখন বন্দুকের আওয়াজের সঙ্গে জড়িয়ে গেছে। কেপ ফ্ল্যাটস সেফটি ফোরামের লিন ফিলিপস মন্তব্য করেছেন, “আমাদের গুলি শোনার জন্য নেটফ্লিক্স চালু করতে হয় না। আমরা খাই, ঘুমাই আর জেগে উঠি গুলির শব্দে।”

    পুলিশ দাবি করছে, তারা অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চালাচ্ছে এবং গ্যাং কার্যক্রম দমনে কঠোর অবস্থানে আছে। কিন্তু বাস্তবে তাদের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে। ভারপ্রাপ্ত পুলিশ মন্ত্রী ফিরোজ কাচালিয়া স্বীকার করেছেন, স্থানীয় পুলিশ গোয়েন্দাভিত্তিক কোনো বড় পদক্ষেপ নিতে পারছে না। তার কথায়, কেপটাউনে গ্যাং সহিংসতা মোকাবিলার জন্য এখনো কোনো কার্যকর পরিকল্পনা নেই।

    এই শহরটি একই সঙ্গে এক স্বপ্ন আর এক দুঃস্বপ্নের প্রতীক। একদিকে পর্যটন আর প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে গ্যাং সহিংসতা আর মৃত্যুর মিছিল। আর এই বাস্তবতার ভেতরেই কেপটাউন প্রতিদিন রক্তাক্ত হয়ে চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.