Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ধনীদের তালিকার শীর্ষে আবারও ইলন মাস্ক
    আন্তর্জাতিক

    ধনীদের তালিকার শীর্ষে আবারও ইলন মাস্ক

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 11, 2025সেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইলন মাস্ক
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় নাটকীয় পরিবর্তন ঘটল বুধবার। কয়েক ঘণ্টার জন্য আমেরিকান টেক টাইকুন ইলন মাস্কের কাছ থেকে শীর্ষ ধনী মানুষের আসন ছিনিয়ে নেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। তবে দিন শেষে বাজার বন্ধ হওয়ার আগেই মাস্ক আবারও ফিরে পেলেন তার মুকুট।

    ওরাকল মঙ্গলবার রাতে প্রকাশিত তাদের ত্রৈমাসিক আয়ের রিপোর্টে বিশাল চমক দেখায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ডেটা সেন্টার ব্যবহারের চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ায় ওরাকলের শেয়ার বুধবার আকাশ ছুঁয়ে ফেলে। একদিনেই শেয়ারদর ৩৬ শতাংশ পর্যন্ত বেড়ে যায়—যা ১৯৯২ সালের পর কোম্পানিটির সবচেয়ে বড় একদিনের উল্লম্ফন।

    ওরাকলের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হিসেবে ল্যারি এলিসনের ব্যক্তিগত সম্পদ মুহূর্তেই ৮৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ৩৮৩.২ বিলিয়ন ডলারে। কয়েক ঘণ্টার জন্যই হোক, এতে তিনি বিশ্বের শীর্ষ ধনীর আসনে বসেন, মাস্ককে পিছনে ফেলে।

    তবে দিন শেষে শেয়ারবাজার বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হিসাব ঘুরে যায়। ইলন মাস্কের মোট সম্পদ দাঁড়ায় ৩৮৪.২ বিলিয়ন ডলার—যা এলিসনের চেয়ে এক বিলিয়ন বেশি। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানেই মাস্ক আবার ফিরে যান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষে।

    ওরাকলের প্রধান নির্বাহী সাফরা ক্যাটজ জানান, চলতি প্রান্তিকে কোম্পানিটি চারটি বহু-বিলিয়ন ডলারের চুক্তি সই করেছে এবং সামনে আরও বড় চুক্তি আসছে। বর্তমানে তাদের হাতে প্রায় ৪৫৫ বিলিয়ন ডলারের কাজের অর্ডার জমা আছে, যা বিশ্লেষকদের মতে “অভূতপূর্ব”।

    এই চাহিদার পেছনে আছে AI কোম্পানিগুলোর বিশাল কম্পিউটিং শক্তির প্রয়োজন। ওরাকল এখন মাইক্রোসফট ও এনভিডিয়ার মতোই AI অবকাঠামোর বড় সরবরাহকারী হয়ে উঠেছে। এমনকি সম্প্রতি তারা চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান OpenAI-কে ৪.৫ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে।

    ওরাকলের বাজারমূল্য বুধবার এক লাফে ২৪৪ বিলিয়ন ডলার বেড়ে যায়, দাঁড়ায় প্রায় ৯২২ বিলিয়ন ডলারে। এতে ওরাকল একদিনেই S&P 500 সূচকে ১৩তম থেকে ১০তম স্থানে উঠে আসে, পেছনে ফেলে দেয় ওয়ালমার্ট, জেপি মরগান চেজ এবং এমনকি ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলিকেও।

    ব্লুমবার্গ জানিয়েছে, এলিসনের সম্পদ বৃদ্ধির হার এতটাই দ্রুত ছিল যে এটি ইতিহাসে “একদিনে সর্বোচ্চ সম্পদ বৃদ্ধির” রেকর্ড।

    মাস্ক ২০২১ সালে প্রথমবারের মতো বিশ্বের ধনীতম মানুষের খেতাব অর্জন করেন। যদিও এর আগে দু’বার তিনি অল্প সময়ের জন্য পিছিয়ে পড়েছিলেন—একবার এলভিএমএইচ প্রধান বার্নার্ড আর্নল্ট এবং আরেকবার অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে। তবে প্রতিবারই ফিরে এসেছেন শীর্ষে।

    টেসলার শেয়ারে সাম্প্রতিক সময়ে ধস নেমে গেলেও স্পেসএক্সসহ মাস্কের বহুমুখী বিনিয়োগ তাকে এখনো এগিয়ে রেখেছে। এমনকি টেসলার নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্দিষ্ট মাইলফলক অর্জন করলে মাস্ক প্রায় এক ট্রিলিয়ন ডলার পর্যন্ত উপার্জনের সুযোগ পাবেন।

    অন্যদিকে, ল্যারি এলিসনের গল্পও কম বিস্ময়কর নয়। ১৯৭৭ সালে কলেজ ছাড়ার পর তিনি ওরাকল প্রতিষ্ঠা করেন। আজ ৮১ বছর বয়সী এই বিলিয়নিয়ার প্রায় পুরো লানাই দ্বীপের মালিক, ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলস টেনিস টুর্নামেন্ট পুনরুজ্জীবিত করেছেন, আর প্রযুক্তি খাতে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.