Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মঞ্চে বক্তৃতার সময় ট্রাম্পের সহযোগীকে গুলি করে হত্যা
    আন্তর্জাতিক

    মঞ্চে বক্তৃতার সময় ট্রাম্পের সহযোগীকে গুলি করে হত্যা

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডোনাল্ড ট্রাম্প ও চার্লি কার্ক। ছবি: সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল তরুণদের প্রভাবশালী নেতা চার্লি কার্ককে উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটিকে “রাজনৈতিক হত্যাকাণ্ড” বলে উল্লেখ করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প কার্কের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মাত্র ৩১ বছর বয়সী কার্ক ছিলেন রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ–এর সহপ্রতিষ্ঠাতা। ট্রাম্প লিখেছেন, “মহান ও কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। যুক্তরাষ্ট্রের তরুণদের হৃদয় আর কেউ এত ভালো বুঝতে পারেনি। সবাই তাঁকে ভালোবাসত, বিশেষ করে আমিও। এখন তিনি আমাদের মাঝে নেই।” ট্রাম্প ঘোষণা দেন, কার্কের স্মরণে রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

    উটাহ কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ে বক্তৃতার সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায় এবং কার্ক মাটিতে লুটিয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায় আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত পালিয়ে যাচ্ছেন। উটাহর গভর্নর স্পেন্সার কক্স ঘটনাটিকে “অন্ধকার দিন” আখ্যা দিয়ে বলেন, “কার্ক শুধু রাজনীতিবিদ নন, তিনি দুই সন্তানের পিতা এবং একজন স্বামী ছিলেন।”

    হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারাও। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও বারাক ওবামা এক যৌথ বার্তায় যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বাইডেন তাঁর স্ত্রী জিলসহ কার্কের পরিবারের প্রতি সমবেদনা জানান। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘটনাটিকে “ঘৃণ্য, জঘন্য ও নিন্দনীয়” বলে উল্লেখ করেছেন।

    ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের মতে, কার্ক একজন শ্রোতার প্রশ্নের উত্তর দেওয়ার সময় গুলিবিদ্ধ হন। উটাহ ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির কমিশনার বো ম্যাসন জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি সম্ভবত ছাদ থেকে গুলি চালায়। নিরাপত্তা ফুটেজ বিশ্লেষণ চলছে, তবে ছবি অস্পষ্ট। এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

    কার্ক তরুণ রক্ষণশীলদের মধ্যে “রকস্টার” হিসেবে পরিচিত ছিলেন। ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কলেজ ক্যাম্পাসে তাঁর বিতর্কসভা জনপ্রিয়তা পেয়েছিল। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জেসন চাফেটজ ফক্স নিউজকে বলেন, “গুলির শব্দ শোনার পর দেখলাম কার্ক হঠাৎ পড়ে গেলেন। যদিও রক্ত দেখিনি, কিন্তু গুলিবিদ্ধ হওয়া নিশ্চিত।” তিনি আরো জানান, অনুষ্ঠানে পুলিশের উপস্থিতি খুবই সীমিত ছিল।

    আল জাজিরা জানিয়েছে, কার্ক হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতার সাম্প্রতিক উদাহরণ। এর আগে গত বছর ট্রাম্প হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এবং চলতি বছরের জুনে এক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও তাঁর স্বামীকে হত্যা করা হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.