Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলে প্রসঙ্গে সরব হলেন আল-হুথি
    আন্তর্জাতিক

    ইসরাইলে প্রসঙ্গে সরব হলেন আল-হুথি

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইয়েমেনি প্রতিরোধ আন্দোলন হুথি আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি। ছবি: মেহের নিউজ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় চলমান ইসরাইলি হামলা ও ইয়েমেনের ভূখণ্ডে সাম্প্রতিক আক্রমণের প্রতিশোধ হিসেবে দখলদার সামরিক ঘাঁটিতে ‘প্যালেস্টাইন-২’ সুপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন। এর পরই আরব দেশগুলোর নেতাদের তীব্র সমালোচনা করেছেন ইয়েমেনি প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ নেতা আবদুল-মালিক আল-হুথি।

    বৃহস্পতিবার আল-মাসিরাহ টিভিতে প্রচারিত এক ভাষণে আল-হুথি বলেন, হামাস নেতাদের লক্ষ্য করে কাতারে চালানো ইসরাইলি হামলার বিষয়ে আরব দেশগুলোর প্রতিক্রিয়া ছিল দুর্বল ও নিষ্ক্রিয়। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পদক্ষেপও নেয়নি তারা। এই নিষ্ক্রিয়তা পুরো অঞ্চলের মর্যাদাকে আঘাত করেছে।

    মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস কার্যালয়ে বিমান হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান। ইসরাইলি সংবাদমাধ্যম এটিকে ‘হত্যা মিশন’ হিসেবে বর্ণনা করেছে। ওই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন।

    এ বিষয়ে আল-হুথি বলেন, কাতারকে লক্ষ্যবস্তু করা মানে এমন একটি দেশের ওপর হামলা, যার রয়েছে আঞ্চলিক গুরুত্ব ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা, বিশেষত গাজা ইস্যুতে। এই হামলা মূলত পারস্য উপসাগরের সব দেশের বিরুদ্ধে আগ্রাসন। তিনি বলেন, ইসরাইলের এই আক্রমণ দুই ধরনের অপরাধ—ফিলিস্তিনি আলোচকদের ওপর হামলা এবং কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত।

    আল-হুথি যুক্তরাষ্ট্রকে ইসরাইলি আগ্রাসনের প্রধান সমর্থক হিসেবে আখ্যা দিয়ে বলেন, ইসরাইল মূলত ওয়াশিংটনের ওপর নির্ভরশীল। তিনি সতর্ক করে বলেন, ইসরাইল পুরো ফিলিস্তিন দখলের পাশাপাশি সীমান্তের বাইরেও সম্প্রসারণের পরিকল্পনা করছে। পাশাপাশি গাজা সিটি দখলের ষড়যন্ত্র, লেবানন ও সিরিয়ায় ধ্বংসাত্মক কার্যক্রম এবং জর্ডান, মিসর ও ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথাও উল্লেখ করেন তিনি।

    আল-হুথি বলেন, আমেরিকা আঞ্চলিক দেশগুলোকে ধ্বংস করা ও ‘গ্রেটার ইসরাইল’ প্রকল্প বাস্তবায়নকে ‘পবিত্র মিশন’ হিসেবে দেখে। এই বিপদকে উপেক্ষা করা বিভ্রান্তি ও দুর্বলতার প্রমাণ। তিনি মুসলিম উম্মাহকে আহ্বান জানান ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের গোপন উদ্দেশ্যগুলো বিশ্লেষণ করতে।

    তার ভাষায়, আরব ও ইসলামি দেশগুলোর কার্যকর পদক্ষেপের অভাব ইসরাইলের দমননীতি আরও উসকে দিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের জাতি ফিলিস্তিনের সমর্থনে জিহাদের পতাকা উঁচু করেছে। অথচ অনেক পক্ষ দুর্বল হয়ে পড়েছে এবং এই নিপীড়নের মুখে পিছু হটেছে।’

    ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে দখলকৃত ভূখণ্ডে বিমানবন্দর, নৌবন্দরসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় ইসরাইলি হামলা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

    আল-হুথি বলেন, যুক্তরাষ্ট্রকে শান্তির সমর্থক বলা একটি গুরুতর মিথ্যা ও অপরাধ, কারণ বাস্তবে তারা ইসরাইলি আগ্রাসনের প্রত্যক্ষ সমর্থক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.