Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী কার্ক হত্যার ঘটনায় আটককৃত যুবক কে?
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী কার্ক হত্যার ঘটনায় আটককৃত যুবক কে?

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে হত্যার অভিযোগে টাইলার রবিনসন নামে ২২ বছর বয়সী এক তরুণকে আটক করেছে কর্তৃপক্ষ। গত বুধবার ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কার্ক।

    ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, রবিনসনকে তাঁর বাবা ও এক বন্ধুর সহায়তায় বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। তিনি ওয়াশিংটন কাউন্টিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন, যা ওরেম শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং জায়ন ন্যাশনাল পার্কের কাছাকাছি।

    রবিনসন পরিবারের তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড়। প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, তারা মরমন খ্রিষ্টান সম্প্রদায়ের। রবিনসন ডিক্সি টেকনিক্যাল কলেজের ‘ইলেকট্রিক্যাল অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রামের’ তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং ২০২১ সালে ইউটাহ স্টেট ইউনিভার্সিটিতে একটি সেমিস্টার পড়েছিলেন।

    হত্যার ঘটনা-

    ৩১ বছর বয়সী কার্ক যুক্তরাষ্ট্রের অন্যতম বড় রক্ষণশীল যুব সংগঠন ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’-এর সহপ্রতিষ্ঠাতা। ১৮ বছর বয়সে ২০১২ সালে সংগঠনটি শুরু করেন তিনি। বুধবার দুপুরে বক্তৃতাকালে হঠাৎ গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তাঁর ঘাড় থেকে রক্ত বের হচ্ছিল। কয়েক ঘণ্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মৃত্যুর খবর জানান।

    কর্তৃপক্ষ জানায়, রবিনসন একটি শক্তিশালী ‘বোল্ট-অ্যাকশন রাইফেল’ ব্যবহার করে প্রায় ২০০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে গুলি চালান। উপুড় হয়ে শুয়ে তিনি গুলি ছোড়েন, যাতে নিশানায় আঘাতের সম্ভাবনা বেড়ে যায়।

    হামলার উদ্দেশ্য অস্পষ্ট-

    গভর্নর কক্স জানান, রবিনসনের রাজনৈতিক মনোভাব সাম্প্রতিক বছরগুলোতে আরো দৃঢ় হয়েছে। তিনি কার্কের বিশ্ববিদ্যালয়ে আসন্ন কর্মসূচি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করেছিলেন। রবিনসন স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

    হামলার উদ্দেশ্য স্পষ্ট না হলেও ঘটনাস্থলে পাওয়া কার্তুজে লেখা কিছু বাক্য দৃষ্টি আকর্ষণ করেছে। একটিতে লেখা ছিল, ‘ওই, ফ্যাসিবাদী! ধর!’ আরেকটিতে ‘বেল্লা চাও’, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফ্যাসিবাদবিরোধী ইতালীয় গান থেকে নেওয়া। অন্যান্য কার্তুজে অনলাইন গেমিং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত প্রতীকও পাওয়া গেছে।

    রাজনৈতিক সহিংসতার ইতিহাস-

    গত এক দশকে যুক্তরাষ্ট্রে রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনা বেড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরও দুইবার হত্যাচেষ্টা চালানো হয়। দেশটিতে বন্দুকের সহজলভ্যতা ও তরুণদের মানসিক অস্থিরতা এসব ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.