Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অকল্যান্ডবাসীর স্রোত
    আন্তর্জাতিক

    নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অকল্যান্ডবাসীর স্রোত

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অকল্যান্ডবাসীর স্রোত। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর অকল্যান্ডে হাজারো মানুষ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য বিক্ষোভ সমাবেশ করেছেন। আয়োজকরা বলছেন, এটি গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর নিউজিল্যান্ডে এ ধরনের সবচেয়ে বড় সমাবেশ।

    আজ শনিবার সকালে অকল্যান্ডের কেন্দ্রস্থলে ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘আওতেরোয়া ফর প্যালেস্টাইন’ নামে একটি সংগঠন এটি আয়োজন করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, উপস্থিতি প্রায় ২০ হাজারের কাছাকাছি।

    সংগঠনের মুখপাত্র আরামা রাটা জানান, গাজায় সংঘটিত ইসরায়েলি হামলার পর নিউজিল্যান্ডে ফিলিস্তিনকে সমর্থন জানাতে এটি সবচেয়ে বড় সমাবেশ। সমাবেশে অংশ নেওয়া মানুষরা ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন। ব্যানারগুলিতে লেখা ছিল, ‘জাতিহত্যাকে স্বাভাবিকভাবে নিও না’ এবং ‘সাহস দেখাও, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াও’।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে হামলা চালায়, যেখানে ১ হাজার ২০০ জন নিহত হন। এরপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এ হামলায় ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, খাবারের ঘাটতি ও অনাহারে থাকা সমস্যাও তীব্র হয়ে উঠেছে।

    আয়োজকরা সমাবেশ চলাকালে শহরের একটি বড় সেতু বন্ধ করার পরিকল্পনা করেছিলেন। গত আগস্টে অস্ট্রেলিয়ার সিডনিতে হারবার ব্রিজ বন্ধ করে বিক্ষোভ করার ঘটনায় অনুপ্রাণিত হয়ে তারা এই পরিকল্পনা করেছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার এই পরিকল্পনা বাতিল করা হয়।

    পুলিশ জানিয়েছেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি। সমাবেশ চলাকালীন শহরের যান চলাচলের পথগুলোও খোলা ছিল।

    ‘আওতেরোয়া ফর প্যালেস্টাইন’ সংগঠনটি চায়, নিউজিল্যান্ডের মধ্য ডানপন্থী জোট সরকার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করুক। এদিকে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গত আগস্টে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড ও মানবিক সহায়তার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দেশটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়েও বিবেচনা করছে।

    নিউজিল্যান্ডের জিউইশ কাউন্সিল দেশের প্রায় ১০ হাজার ইহুদি জনগোষ্ঠীর প্রতিনিধি। সমাবেশ সংক্রান্ত তাদের মন্তব্য পাওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.