মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। মেরিদা-কামপেচে মহাসড়কে একটি ট্রেইলার, প্রাইভেটকার এবং ট্যাক্সির সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।
রোববার (১৪ সেপ্টেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী এলাকায়। এতে ট্রেইলার, প্রাইভেটকার এবং ট্যাক্সির যাত্রীরা নিহত হন। দুর্ঘটনার পর জরুরি সেবাদানকারী সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি লিখেছেন, “প্রথম খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন।”

