Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলার পর পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ
    আন্তর্জাতিক

    রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলার পর পোল্যান্ডে সামরিক প্রশিক্ষণ

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পোল্যান্ডের ব্রানিয়েভোতে স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৬ বছর বয়সী অ্যাগনিয়েস্কা জেড্রুশাক অন্যান্য প্রশিক্ষণার্থীর সঙ্গে দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার ‘ভুলবশত’ ড্রোন হামলার পর পোল্যান্ডে সাধারণ নাগরিকদের মধ্যে সামরিক প্রশিক্ষণের জন্য স্বেচ্ছাসেবী যোগদান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বুধবার পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ভূপাতিত হওয়ার পর দেশটির নিরাপত্তা উদ্বেগ আরও তীব্র হয়েছে। যদিও রাশিয়া দাবি করেছে, তাদের ড্রোন হামলার লক্ষ্য ইউক্রেন ছিল, পোল্যান্ড নয়।

    পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এই ঘটনার বিরুদ্ধে বলেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং রাশিয়ার পরিকল্পিত আক্রমণ। সীমান্ত থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে, উত্তর পোল্যান্ডের নাগরিক অ্যাগনিয়েস্কা জেড্রুশাক তার পরিবারের সুরক্ষার জন্য স্বেচ্ছাসেবী সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি বলেন, “আমার সন্তানকে সুরক্ষিত রাখতে আমি সবকিছু করব, তাকে রক্ষা করতে আমি লড়তে চাই।”

    ব্রানিয়েভোর প্রশিক্ষণ মাঠে, দক্ষিণ কোরিয়ার কে-২ ট্যাংক ব্যবহার করে হাজার হাজার স্বেচ্ছাসেবী তাদের সামরিক দক্ষতা বাড়াচ্ছেন। ২০২২ সালে পোল্যান্ড ১৮০টি কে-২ ট্যাংক অর্ডার করেছিল।

    সেন্ট্রাল মিলিটারি রিক্রুটমেন্ট সেন্টারের প্রধান কর্নেল গ্রেগর্জ ভাভরজিনকিউইচ জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম সাত মাসে ২০ হাজারের বেশি নাগরিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এই বছর মোট ৪০ হাজার স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।

    স্বেচ্ছাসেবীরা অবশ্যই সরাসরি যুদ্ধে অংশগ্রহণের বাধ্যবাধকতায় থাকেন না। তবে তারা পেশাদার সামরিক চাকরি, টেরিটোরিয়াল ডিফেন্স ফোর্সে (ডব্লিউওটি) যোগ দিতে পারেন, অথবা সক্রিয় বা প্যাসিভ রিজার্ভ হিসেবে থাকেন।

    পোল্যান্ডের প্রতিরক্ষা ব্যয় ২০২২ সালের ২.২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে ৪.৭ শতাংশে পৌঁছেছে, যা ন্যাটোর মধ্যে সর্বোচ্চ। ন্যাটোর হিসাব অনুযায়ী, ২ লাখ ১৬ হাজার সদস্য নিয়ে পোল্যান্ড তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি, যদিও এটি রাশিয়ার ১৫ লাখ সক্রিয় সেনার তুলনায় কম।

    আগামী দশ বছরে পোল্যান্ডের লক্ষ্য তাদের সামরিক শক্তি প্রায় এক-তৃতীয়াংশ বাড়ানো এবং ২০২৭ সালের মধ্যে মোট ১ লাখ স্বেচ্ছাসেবীকে সামরিক ও বেসামরিক প্রশিক্ষণ দেওয়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.