তুরস্ক আবারও প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে উত্তাল। রিসেপ তাইয়েপ এরদোগানের পদত্যাগ দাবি করে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারার রাজপথে হাজার হাজার মানুষ জমায়েত হন।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভ শুরু হয় দেশের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র কংগ্রেস নীতিমালা বাতিলের বিষয়ে চলমান মামলার স্থগিতাদেশের দাবিতে। আন্দোলনকারীরা পতাকা হাতে শোরগোলপূর্ণ স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে।
বিক্ষোভকারীদের দাবি, গত এক বছরে আঙ্কারা প্রশাসন বিরোধী দল সিএইচপি’র সদস্য ও সমর্থকদের ওপর আইনি দমন-পীড়ন চালিয়েছে। চলমান মামলার রায়ের ফলে বিরোধী দলীয় নেতা, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন, ক্ষমতাচ্যুত হতে পারেন।
সেখান থেকে পাঠানো বার্তায় সিএইচপি নেতা একরেম ইমামোগলু জানান, সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্বনির্ধারণের চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ ও ভিন্নমত দমনের মাধ্যমে গণতন্ত্র দুর্বল করার চেষ্টা হচ্ছে। এই বার্তা আঙ্কারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয়।
উল্লেখ্য, গত মার্চে বিরোধী দলীয় নেতা একরেম ইমামোগলু গ্রেফতারের পর থেকে তুরস্কে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। এর প্রভাব দেশটির অর্থনীতিতেও দেখা দেয়; লিরার ক্রমাগত দরপতন এবং অর্থনীতির নড়বড়ে অবস্থা দেশের সাধারণ মানুষকে প্রভাবিত করেছে।

