Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, সেপ্টে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যেভাবে কেটেছিল নোবেলজয়ী রসের জীবনের শেষ অধ্যায়
    আন্তর্জাতিক

    যেভাবে কেটেছিল নোবেলজয়ী রসের জীবনের শেষ অধ্যায়

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নোবেলজয়ী রোনাল্ড রস। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১৬ সেপ্টেম্বর ১৯৩২—চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে দিনটি অমর হয়ে আছে। এদিন যুক্তরাজ্যের পুটনি হিথে মৃত্যুবরণ করেন স্যার রোনাল্ড রস, যিনি প্রথমবার প্রমাণ করেছিলেন যে অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়ার পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে। তার এই আবিষ্কার বিশ্বব্যাপী ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নতুন দিগন্ত উন্মোচন করে এবং চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন আনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

    ১৮৫৭ সালের ১৩ মে ভারতের আল্পি শহরে জন্ম নেন রোনাল্ড রস। তার বাবা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল। পরে লন্ডনে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন শেষে গবেষণার জগতে প্রবেশ করেন তিনি।

    নোবেলজয়ী রোনাল্ড রস। ছবি: সংগৃহীত

    বহু প্রচেষ্টার পর ১৮৯৭ সালে আবিষ্কার করেন ম্যালেরিয়ার সংক্রমণ রহস্য, যা তাকে ১৯০২ সালে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার এনে দেয়। পরবর্তী সময়ে তিনি নাইট উপাধি, ইউরোপের বিভিন্ন বৈজ্ঞানিক সমাজের সম্মানসূচক সদস্যপদ এবং বেলজিয়ামের ‘অর্ডার অব লিওপোল্ড II’-সহ অসংখ্য স্বীকৃতি পান।

    তবে সম্মাননার ঝুলিতে সাফল্য থাকলেও ব্যক্তিজীবনে রসকে পোহাতে হয়েছে গভীর বেদনা। প্রথম বিশ্বযুদ্ধে তার বড় ছেলে নিহত হন, পরবর্তীতে বড় মেয়েকেও হারান তিনি। স্ত্রী মারা যাওয়ার পর রস আরও নিঃসঙ্গ হয়ে পড়েন। জীবনের শেষভাগে তার মনে হয়েছিল, তার বৈজ্ঞানিক কাজ যথাযথ আর্থিক স্বীকৃতি পায়নি।

    নোবেলজয়ী রোনাল্ড রস। ছবি: সংগৃহীত

    বহুমুখী প্রতিভার অধিকারী রোনাল্ড রস শুধু বিজ্ঞানী নন, সাহিত্য ও শিল্পচর্চাতেও ছিলেন সক্রিয়। কবিতা, উপন্যাস, নাটক ও সংগীতে তার অবদান উল্লেখযোগ্য। ‘দ্য চাইল্ড অব ওশান’, ‘দ্য প্রিভেনশন অব ম্যালেরিয়া’ এবং আত্মজীবনী ‘দ্য মেমোয়ার্স’ তার রচনাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।

    ১৯২৭ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যায়। ১৯৩১ সালে স্ত্রী মারা গেলে তিনি আরো ভেঙে পড়েন।

    নোবেলজয়ী রোনাল্ড রস। ছবি: সংগৃহীত

    অবশেষে ১৯৩২ সালের ১৬ সেপ্টেম্বর লন্ডনের রস ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রোনাল্ড রস। তাকে সমাহিত করা হয় পুটনি ভেল কবরস্থানে স্ত্রীর পাশেই।

    ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তার নাম আজও অমর হয়ে আছে, আর তার আবিষ্কার ভবিষ্যতের গবেষকদের জন্য নতুন পথ উন্মুক্ত করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    মক্কা চুক্তির পরীক্ষা: সৌদির জন্য কি যুদ্ধে জড়াবে পাকিস্তান?

    সেপ্টেম্বর 21, 2026
    মতামত

    ‘বিশ্বকে অবশ্যই মুসলিম নারীদের ‘উদ্ধার’ করার চেষ্টা বন্ধ করতে হবে’

    সেপ্টেম্বর 20, 2026
    মতামত

    ট্রাম্পের ভিন্নমত দমনে মুসলমানদের ওপর পরীক্ষিত ক্ষমতা ব্যবহার

    সেপ্টেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.