Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে আপাতত স্বীকৃতি দিচ্ছে না জাপান
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের চাপে ফিলিস্তিনকে আপাতত স্বীকৃতি দিচ্ছে না জাপান

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজায় ইসরাইলের হামলায় একদিনে ৩৯ ফিলিস্তিনি নিহত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে।

    বার্তাসংস্থা রয়টার্স জানায়, সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটি আপাতত ফিলিস্তিন স্বীকৃতির সিদ্ধান্ত স্থগিত রাখছে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা করায় আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে।

    কিয়োদো নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোও জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি নিয়ে জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, “টোকিও এখনো সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে সমন্বিতভাবে মূল্যায়ন করছে।” একইসঙ্গে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি মানবিক সংকটের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

    এছাড়া আসাহি জানিয়েছে, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক হবে, তাতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা অংশ নেবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে শেষ দফার ভোট শুরু, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    ফের হামলা হলে কঠোর জবাব দেবে ইরান

    এপ্রিল 29, 2026
    আন্তর্জাতিক

    শান্তি আলোচনার মাঝেই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

    এপ্রিল 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.