সুদানের পশ্চিমাঞ্চলীয় এল-ফাসের একটি মসজিদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ড্রোন হামলায় অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। হামলাটি চালিয়েছে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ), যা দারফুর অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে।
বার্তাসংস্থা ফ্রান্স২৪ স্থানীয় স্বেচ্ছাসেবক গ্রুপ ‘ইমার্জেন্সি রেসপন্স গ্রুপ’কে উদ্ধৃত করে জানায়, হামলা হয়েছে বাস্তুচ্যুতদের আবু সোউক ক্যাম্পের মসজিদে, যা রাজধানী দারফুরের উত্তর দিকে অবস্থিত। গ্রুপটির বরাতে বলা হয়েছে, “মসজিদের ধ্বংসস্তূপ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।”
আরএসএফ এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। এল-ফেসার শহরটি গত ১৮ মাস ধরে আরএসএফের অবরোধের মুখে রয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফ ও সুদানের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যা ভয়াবহ গৃহযুদ্ধে রূপ নিয়েছে। শহরটি পতিত হলে পুরো এল-ফাস অঞ্চল আরএসএফের নিয়ন্ত্রণে চলে যাবে।
জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার সংস্থা জানিয়েছে, চলমান গৃহযুদ্ধে গণহত্যাসহ অন্যান্য ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউমেনিটেরিয়ান রিসার্চ ল্যাব প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, আরএসএফের সেনারা আবু সোউক ক্যাম্প এবং ইউনিমিডের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিসহ শহরের চারপাশ থেকে অগ্রসর হচ্ছে। এই ঘাঁটি বর্তমানে আরএসএফ বিরোধী যৌথ বাহিনীর কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সুদানের গৃহযুদ্ধে প্রতিদিন বহু বেসামরিক মানুষ নিহত হচ্ছে। পরিস্থিতির অবনতি ও সহিংসতার কারণে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি খাদ্য সংকটে পড়েছেন।

