Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদির জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন
    আন্তর্জাতিক

    সৌদির জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সৌদি আরবের জেদ্দায় আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে পঞ্চম বার্ষিক হজ সম্মেলন ও প্রদর্শনী। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আয়োজনে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। এই বছরের মূল প্রতিপাদ্য ‘মক্কা থেকে বিশ্বে’।

    হজ ব্যবস্থাপনা ও সেবাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া এই আয়োজনকে সৌদি ভিশন ২০৩০–এর ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে দেখা হচ্ছে। এর পৃষ্ঠপোষকতা করছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

    গত বছর চতুর্থ আসরে ১৩৭টি দেশের ২২০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে ১ লাখ ২০ হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন এবং ৬৭০টিরও বেশি সমঝোতা চুক্তি হয়।

    এই বছর সম্মেলনে থাকছে ৮০টিরও বেশি সেশন ও ৬০টি বিশেষ কর্মশালা, যেখানে অংশ নেবেন গবেষক, শিক্ষাবিদ, কূটনৈতিক প্রতিনিধি, হজ-সংক্রান্ত সেবা অফিস এবং প্রশিক্ষণার্থীরা।

    কিং আবদুল আজিজ ফাউন্ডেশন (দারাহ) সম্মেলনে ‘হজ ও দুই পবিত্র মসজিদের ইতিহাস’ ফোরামের মাধ্যমে হজের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক তুলে ধরবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হজের অভিজ্ঞতা নথিভুক্ত ও উপস্থাপনের নতুন পদ্ধতিও তারা প্রদর্শন করবে।

    প্রদর্শনীতে অংশ নেবে ভ্রমণ, পরিবহন, টেলিযোগাযোগ, স্বাস্থ্য, খাদ্য সরবরাহ, আতিথেয়তা, প্রযুক্তি, বীমা, ভিড় ব্যবস্থাপনা ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান। অলাভজনক সংস্থাগুলোও হজ সেবার মানোন্নয়ন ও স্থায়িত্ব নিশ্চিতের নতুন উদ্যোগ তুলে ধরবে।

    ৫২ হাজার বর্গমিটার এলাকা জুড়ে সাজানো এই প্রদর্শনীতে থাকবে ২৬০টির বেশি প্রতিষ্ঠান। সেখানে থাকবে ‘ইনোভেশন জোন’, যেখানে ১৫টি স্টার্টআপ ও উদ্যোক্তা তিনটি ভিন্ন ক্যাটাগরিতে হজ সেবায় নতুন সমাধান তৈরিতে প্রতিযোগিতা করবে।

    হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা একে বিশ্বের একমাত্র আন্তর্জাতিক বিশেষায়িত প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন, যা হজ ব্যবস্থাপনার উন্নয়ন, উদ্ভাবন এবং সরকারি-বেসরকারি সংস্থা ও অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব বাড়াতে সহায়ক হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    টানা অষ্টম রাতেও ইরানে মার্কিন হামলা

    জুলাই 19, 2026
    আন্তর্জাতিক

    বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতানিয়াহু

    জুলাই 19, 2026
    আন্তর্জাতিক

    ইসরাইলি গুলিতে প্রাণ গেল তরুণ ফিলিস্তিনি ফুটবলারের

    জুলাই 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.