Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নেতানিয়াহুর কর্মকাণ্ডে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুর কর্মকাণ্ডে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী ফ্রাইডেন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লুক্সেমবার্গ। তবে দেশটির প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন জানিয়েছেন, এই সিদ্ধান্ত ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কর্মকাণ্ডের কারণে নেওয়া হয়েছে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে। সিএনএন অনুসারে, ফ্রাইডেন সোমবার এক সাক্ষাৎকারে বলেন, “আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না; আমরা নেতানিয়াহুর সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছি। এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিয়মভিত্তিক শৃঙ্খলার পরিপন্থি।”

    তিনি আরো বলেন, ফিলিস্তিনিদের জন্য ভবিষ্যতের আশা জাগাতে হবে এবং একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফ্রাইডেনের মতে, দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র পথ। তিনি জানান, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার নতুন প্রচেষ্টা শান্তিপূর্ণ ইসরায়েল ও শান্তিপূর্ণ ফিলিস্তিনকে পাশাপাশি দাঁড় করাতে পারে।

    ফ্রাইডেন সতর্ক করে বলেন, যদি যুদ্ধবিরতি না হয় এবং গাজায় মানবিক সহায়তা বাধাগ্রস্ত থাকে, তবে ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিতে পারে।

    এর আগে গত রোববার অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। অবরুদ্ধ এই ভূখণ্ডে এখন পর্যন্ত ৬৫ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ভারত কি ইউক্রেনে সেনা পাঠাবে?

    জুন 24, 2026
    আন্তর্জাতিক

    ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি শুভেন্দুর

    জুন 24, 2026
    আন্তর্জাতিক

    ঝড়ে লণ্ডভণ্ড কলকাতা, রাজ্যজুড়ে ১৩ জনের মৃত্যু

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.