Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা, জাতিসংঘে ভাষণ দিবেন ফিলিস্তিন প্রেসিডেন্ট
    আন্তর্জাতিক

    ট্রাম্পের নিষেধাজ্ঞা উপেক্ষা, জাতিসংঘে ভাষণ দিবেন ফিলিস্তিন প্রেসিডেন্ট

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 25, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আব্বাস ও তার শীর্ষ সহযোগীদের নিউইয়র্ক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি সরাসরি অধিবেশনে যোগ দিতে পারেননি।

    ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সম্মেলনের তিন দিন পর ৮৯ বছর বয়সি আব্বাস সাধারণ পরিষদে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেবেন। ওই সম্মেলনে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো সুযোগ না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরা পশ্চিম তীর দখলের হুমকিও দিয়েছেন, যা প্রকৃত স্বাধীনতার সম্ভাবনাকে সীমিত করছে।

    ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, ট্রাম্প পশ্চিম তীর দখল সংক্রান্ত অবস্থানে তার সঙ্গে একমত হয়েছেন। এছাড়া ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে গাজায় যুদ্ধ শেষ করার জন্য ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেছেন।

    উল্লেখ্য, হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প চান এই সংঘাত দ্রুত সমাপ্ত হোক। পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের উদ্বেগ ও পুরো অঞ্চলের প্রতিবেশীদের উদ্বেগ দূর করার আশা প্রকাশ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    জ্বালানির দাম বাড়তে পারে ২৪%, সতর্ক করছে বিশ্বব্যাংক

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান ভেঙে পড়ার মুখে—দাবি ট্রাম্পের

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.