Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পারমাণবিক সুরক্ষা ও অস্ত্র শক্তিশালী করার নির্দেশ দিল কিম
    আন্তর্জাতিক

    পারমাণবিক সুরক্ষা ও অস্ত্র শক্তিশালী করার নির্দেশ দিল কিম

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থে পারমাণবিক কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শন করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, দেশের পারমাণবিক ঢাল ও তলোয়ারকে আরো শক্তিশালী ও শানিত করা হবে। এই তথ্য শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশ করেছে।

    এর আগে শুক্রবার কিম জং উন পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করাই দেশের জন্য “মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকারের” বিষয়।

    কেসিএনএ জানিয়েছে, কিম জং উন বলেন, “আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল ও তলোয়ার ক্রমবর্ধমান হারে শানিত ও নবায়ণ করতে হবে। এর মাধ্যমে দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ এবং উন্নয়নের অধিকারের স্থায়ী নিশ্চয়তা নিশ্চিত করা হবে।”

    এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উল্লেখ করেছেন, উত্তর কোরিয়া কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কার্যক্রমও রয়েছে। এই কর্মসূচির মাধ্যমে তারা প্রতি বছর সর্বোচ্চ ২০টি পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারে।

    সাম্প্রতিক কালে সিউল জানিয়েছে, পিয়ংইয়ংয়ের কাছে প্রায় দুই হাজার কেজি (২ টন) উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মন্তব্যের পর কিম জং উন দেশটির শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং বলেন, মাত্র ১০–১২ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তিনি আরো উল্লেখ করেন, বর্তমানে উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ কার্যক্রম চলছে এবং সম্ভবত পারমাণবিক উপাদান সংরক্ষণও করা হচ্ছে।

    চুং ডং-ইয়ং বলেন, “এখন আর নিষেধাজ্ঞার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে রাজি করানো সম্ভব নয়। তবে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা পুনরায় শুরু করলে নিরস্ত্রীকরণ প্রচেষ্টায় অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান ভেঙে পড়ার মুখে—দাবি ট্রাম্পের

    এপ্রিল 28, 2026
    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে কাজ করে

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.