Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী বললেন লন্ডনের মেয়র সাদিক খান
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী বললেন লন্ডনের মেয়র সাদিক খান

    এফ. আর. ইমরানUpdated:সেপ্টেম্বর 29, 2025সেপ্টেম্বর 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লন্ডনের মেয়র সাদিক খান। ছবি: সিএনএন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান। তিনি ট্রাম্পকে ‘বর্ণবাদী, লিঙ্গবৈষম্যকারী, নারী ও ইসলামবিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন।

    সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে ট্রাম্প লন্ডনের মেয়রের সমালোচনা করেন। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া গত মঙ্গলবারের ভাষণে তিনি আবারও বলেন, “লন্ডনে একজন খারাপ, অত্যন্ত খারাপ মেয়র আছেন। শহরটি অনেকটাই বদলে গেছে। এখন তারা শরিয়াহ আইন চালু করতে চায়।”

    এ বক্তব্যের জবাবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাদিক খান বলেন, “মানুষ বিস্মিত হয়, কেন ট্রাম্প আমার মতো একজন মুসলিম মেয়রের প্রতি এত মনোযোগ দিচ্ছেন; যিনি একটি উদার, বহুসংস্কৃতির, প্রগতিশীল ও সফল শহর পরিচালনা করছেন।”

    ট্রাম্পের ‘অত্যন্ত খারাপ মেয়র’ মন্তব্যের পাল্টা জবাবে সাদিক খান বলেন, “লন্ডনে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আসছেন, এ জন্য আমি কৃতজ্ঞ। যদি আমি এত খারাপই হই, তবে রেকর্ডসংখ্যক মার্কিন কেন আমার শহরে আসছেন?” তিনি আরও যোগ করেন, বিভিন্ন মানদণ্ডে সাংস্কৃতিক ক্ষেত্রে লন্ডন প্রায়ই বিশ্বের সেরা শহর হিসেবে বিবেচিত হয়।

    মানুষ আশ্চর্য হয়, কেন ট্রাম্প আমার মতো একজন মুসলিম মেয়রের প্রতি এত মনোযোগ দিচ্ছেন; যিনি (সাদিক খান) একটি উদার, বহুসংস্কৃতির, প্রগতিশীল ও সফল শহর পরিচালনা করছেন।

    সাদিক খান, লন্ডনের মেয়র

    সাদিক খান সরাসরি বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প প্রমাণ করেছেন তিনি একজন বর্ণবাদী, লিঙ্গবৈষম্যকারী, নারী ও ইসলামবিদ্বেষী।”

    এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী প্যাট মক্‌ফ্যাডন সাদিক খানের পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ট্রাম্প ও সাদিক খানের মধ্যে কয়েক বছর ধরেই বিরোধ চলছে।

    ট্রাম্পের বক্তব্যে লন্ডন শরিয়াহ আইন চালু করতে চায় বলে অভিযোগের জবাবে মক্‌ফ্যাডন বলেন, “যুক্তরাজ্যে শুধু ব্রিটিশ আইনই প্রযোজ্য, এর বাইরে অন্য কোনো আইন নয়।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে কাজ করে

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ভুলের মূল্য: যুদ্ধ, অর্থনীতি ও ভাঙতে থাকা বিশ্বব্যবস্থা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.