যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ ভয়াবহ গুলি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রথমবারের মতো হামলার খবর পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই জানান, মাত্র আট মিনিটের মধ্যে পুলিশ হামলাকারীর মুখোমুখি হয়ে তাকে গুলি করে হত্যা করেছে।
প্রাথমিকভাবে হতাহতদের সংখ্যা চরম অবস্থা বোঝাতে চারজন বলা হয়েছিল, পরে নিশ্চিত করা হয় সন্দেহভাজন হামলাকারী টমাস জ্যাকব স্যানফোর্ডসহ তিনজন মারা গেছেন। পুলিশ প্রধানের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা মোট চার।
আহতদের মধ্যে সাতজন স্থিতিশীল, তবে একজনের অবস্থা শঙ্কাজনক। পুলিশ প্রধান রেনেই জানান, পুরো কমিউনিটি এখন শোকগ্রস্ত এবং আহত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বর ঘোষণা করা হয়েছে।

