Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৪ ঘণ্টায় আরও ৩৯ প্রাণ ঝরল গাজায়
    আন্তর্জাতিক

    ২৪ ঘণ্টায় আরও ৩৯ প্রাণ ঝরল গাজায়

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। শুধু গত ২৪ ঘণ্টায়ই সেখানে অন্তত ৩৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর ফলে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এ সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০ জনে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে জানা গেছে, এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ১৮৪ জন। এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩৪৬ জনে। মন্ত্রণালয় জানায়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, যাদের কাছে পৌঁছানো যাচ্ছে না উদ্ধারকর্মীদের পক্ষে।

    শুধু বোমা হামলাতেই নয়, ত্রাণ সংগ্রহ করতে গিয়েও প্রাণ দিচ্ছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৫ জন নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। ২০২৪ সালের ২৭ মে থেকে এ পর্যন্ত শুধু ত্রাণ সংগ্রহের সময় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৭১ জনে, আর আহত হয়েছেন প্রায় ১৮ হাজার ৮১৭ জন।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর এ পর্যন্ত ১৩ হাজার ১৮৭ জন নিহত এবং ৫৬ হাজার ৩০৫ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে দিয়েছে তেলআবিব।

    এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতেও মামলার মুখোমুখি রয়েছে।

    গাজায় প্রতিদিন নতুন করে যুক্ত হচ্ছে অসংখ্য নামহীন মৃতদেহ, আহতের দীর্ঘ তালিকা এবং বেদনাদায়ক গল্প। আন্তর্জাতিক মহল এখনও কার্যকর সমাধান আনতে ব্যর্থ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ১৬ শতাংশ

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে কাজ করে

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ভুলের মূল্য: যুদ্ধ, অর্থনীতি ও ভাঙতে থাকা বিশ্বব্যবস্থা

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.