Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু উদ্বোধন
    আন্তর্জাতিক

    চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু উদ্বোধন

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 30, 2025সেপ্টেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের গুইঝো প্রদেশের পাহাড়ি ও গিরিখাতপূর্ণ দুর্গম এলাকায় নির্মাণ হয়েছে হাজার হাজার বড়-ছোট সেতু। অঞ্চলটি প্রায়শই ‘বিশ্বের সেতু জাদুঘর’ নামে পরিচিত। সম্প্রতি এখানে যুক্ত হয়েছে এক নতুন নিদর্শন—বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ।

    সেতুটি ডেক থেকে মাটির উচ্চতা ৬২৫ মিটার। এটি বেইপান নদীর গিরিখাতের ওপর অবস্থিত। নির্মাণকাজে ব্যবহার হয়েছে অত্যাধুনিক প্রকৌশল প্রযুক্তি। একই নদীর উপরের পূর্ববর্তী সেতুটি ৫৬৫ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে বিবেচিত হত। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মোট দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার। এর কেন্দ্রীয় স্প্যান ১ হাজার ৪২০ মিটার দীর্ঘ, যা এটিকে পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যানের সেতু হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২০২২ সালে নির্মাণ কাজ শুরু হলেও মাত্র তিন বছরের মধ্যে সেতুটি সম্পূর্ণভাবে উদ্বোধনের উপযোগী হয়।

    নতুন সেতুটি লিউঝি আনলং এক্সপ্রেসওয়ের অংশ। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এটি প্রদেশের দুর্গম অঞ্চলের সঙ্গে যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। সেতুটি চালু হওয়ার আগে অঞ্চলটি পার হতে ঘুরপথে ২ ঘণ্টা সময় লাগত। এখন যান চলাচল মাত্র ২ মিনিটে সম্পন্ন হচ্ছে।

    শুধু পরিবহন নয়, হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ান ব্রিজকে পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে। এখানে থাকছে ২০৭ মিটার উঁচু ভিউয়িং অ্যালিভেটর, আকাশছোঁয়া ক্যাফে ও দর্শনীয় প্লাটফর্ম। পর্যটকরা এখান থেকে গিরিখাতের রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করতে পারবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ভারত সফরে সম্পর্ক গড়ার নতুন সুযোগ কি কাজে লাগাতে পারবেন বালেন্দ্র শাহ?

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.