Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আফগানিস্তান জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ
    আন্তর্জাতিক

    আফগানিস্তান জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তান এখন সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে পড়েছে। দেশজুড়ে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করেছে তালেবান সরকার। কয়েক সপ্তাহ আগে ফাইবার-অপটিক ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন করার পর এবার মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি সম্প্রচারসহ সব ধরনের অনলাইন যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে।

    ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লক্স জানিয়েছে, কাবুলে তাদের অফিসের সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। দেশটির সরকারি কোনো কর্তৃপক্ষ এখনও এই পদক্ষেপের আনুষ্ঠানিক কারণ প্রকাশ করেনি। তবে একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, টেলিযোগাযোগ পরিষেবা ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বন্ধ থাকবে।

    কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফাইবার-অপটিক সেবা বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংকিং ও ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    নেটব্লক্স জানিয়েছে, তালেবান নৈতিকতা সংক্রান্ত বিধিনিষেধের অংশ হিসেবে ধাপে ধাপে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করছে। এর ফলে টেলিফোন ও ইন্টারনেট পরিষেবাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট বা সম্পূর্ণ বিচ্ছিন্নতার খবর পাওয়া যাচ্ছিল।

    বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনের ওপর গভীর প্রভাব ফেলতে পারে, কারণ ব্যবসা, শিক্ষা ও সরকারি পরিষেবাগুলো এখন তথ্যপ্রযুক্তির ওপর নির্ভরশীল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যেভাবে কাজ করে

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্পের ভুলের মূল্য: যুদ্ধ, অর্থনীতি ও ভাঙতে থাকা বিশ্বব্যবস্থা

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    সরবরাহ সংকটে কাঁপছে বিশ্ব অর্থনীতি

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.