Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পর ভারত সফরে যাচ্ছেন পুতিন
    আন্তর্জাতিক

    ট্রাম্পের শুল্ক বৃদ্ধির পর ভারত সফরে যাচ্ছেন পুতিন

    এফ. আর. ইমরানঅক্টোবর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তে ওয়াশিংটন ও নয়াদিল্লির দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরের ঘোষণা দিয়েছেন।

    শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, পুতিন আগামী ৫ বা ৬ ডিসেম্বর দিল্লি পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্পর্ক প্রাধান্য পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের রাশিয়া থেকে তেল আমদানি বৃদ্ধিই যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করেছে। এর জের ধরেই ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। ফলে পুতিন-মোদির বৈঠকে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

    সম্প্রতি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে চিন সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পুতিনের সঙ্গেও তার বৈঠক হয়। এর আগে গত আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো সফর করেছিলেন। তখনই ইঙ্গিত মেলে, পুতিন ভারতের উদ্দেশে সফর করবেন। যদিও দিনক্ষণ তখন নির্ধারণ হয়নি। এবার ডিসেম্বরের ৫ ও ৬ তারিখে সফরের সময় প্রায় চূড়ান্ত হয়েছে।

    বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলনের অংশ হিসেবেই পুতিনের এ সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    উল্লেখ্য, গত ২৭ আগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ করে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির রপ্তানি খাতে চাপ তৈরি হয়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে নয়াদিল্লি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধ শেষ করতে চীনের প্রয়োজন নেই, কড়া অবস্থানে ট্রাম্প

    মে 13, 2026
    আন্তর্জাতিক

    উপসাগরীয় বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থে ট্রাম্পের যুদ্ধ থামাতে চীনের কৌশল

    মে 13, 2026
    আন্তর্জাতিক

    ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ৯০ শতাংশই সচল

    মে 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.