Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৯
    আন্তর্জাতিক

    পাকিস্তানশাসিত কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৯

    এফ. আর. ইমরানঅক্টোবর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানশাসিত কাশ্মীরে টানা চতুর্থ দিনে বিক্ষোভ ও অচলাবস্থা বিরাজ করছে। জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেকেজেএএসি) ৩৮ দফা দাবি পূরণের জন্য ২৯ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের লকডাউনের ডাক দিয়েছে।

    সহিংস সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন মোবাইল ও ইন্টারনেট সেবা বন্ধ করেছে এবং অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে।

    বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। অঞ্চলজুড়ে ব্যবসা-বাণিজ্য, যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেকেজেএএসি সরকারের কাছে শাসকগোষ্ঠীর বিশেষ সুবিধা বাতিল, আজাদ জম্মু ও কাশ্মীর বিধানসভায় সংরক্ষিত ১২টি আসন বাতিল এবং জলবিদ্যুৎ প্রকল্পের জন্য রয়্যালটি প্রদানের দাবি জানিয়েছে।

    পাকিস্তানশাসিত কাশ্মীরের অর্থমন্ত্রী আবদুল মজিদ খান জানিয়েছেন, অধিকাংশ দাবি পূরণ হয়েছে, তবে কিছু বিষয় সমাধান না হওয়ায় অচলাবস্থা চলছে। পরিস্থিতি বিবেচনায় ফেডারেল সরকার মুজাফফরাবাদে একটি উচ্চ পর্যায়ের আলোচক দল পাঠিয়েছে। বৃহস্পতিবারের বৈঠক সমাধান ছাড়াই শেষ হলেও শুক্রবার পুনরায় আলোচনা হওয়ার কথা রয়েছে।

    পাকিস্তান ও ভারতের মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চল স্বাধীনতার পর থেকেই উত্তেজনার কেন্দ্রবিন্দু। পাকিস্তানশাসিত কাশ্মীরে প্রায় ৪০ লাখ মানুষ বাস করে, যারা আংশিক স্বায়ত্তশাসিত ব্যবস্থার অধীনে নিজস্ব সরকার ও আইনসভা পরিচালনা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র আর বিশ্বে ‘হুকুম’ চালাতে পারবে না: ইরান

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ নিয়ে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র

    এপ্রিল 28, 2026
    আন্তর্জাতিক

    বছরজুড়ে যুদ্ধের সতর্কবার্তা দিলেন ইসরাইলি সেনাপ্রধান

    এপ্রিল 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.